• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Headline
জয়পুরহাটের কালাই সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫ মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক গাবুরায় ভূমি অফিসের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক তিন বিশেষায়িত ইউনিট চালু সরকার বিরোধী দলের কথা না শুনলে আন্দোলন চলবে—শফিকুর রহমান নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের

জয়পুরহাটের কালাই সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি / ৪ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

 

কালাই (জয়পুরহাট)  প্রতিনিধি :

জয়পুরহাটের কালাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা সিজার মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মূর্তি পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ২০ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র কয়েকটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পার্শ্ববর্তী দেশে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নসংলগ্ন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাকাহার ইউনিয়নের দইহারা গ্রামে যৌথ তল্লাশি অভিযান চালায় বিজিবি ও পুলিশ।
অভিযানে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের আলিপ হোসেন (২২), সরজিনা আক্তার (৩০) এবং জিড়াই গ্রামের এনামুল হক (৫০)কে আটক করা হয়।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার কর্তৃপক্ষের মাধ্যমে কষ্টিপাথর হিসেবে যাচাই করা হয়েছে। পরে জয়পুরহাট শহরে ডিজিটাল মাপনিতে মূর্তিগুলোর ওজন নির্ধারণ করা হয়।
এর মধ্যে বড় মূর্তিটির ওজন ১১৯ কেজি এবং ছোট মূর্তিটির ওজন ১৬ দশমিক ৮৭ কেজি। দুটি মূর্তির মোট ওজন ১৩৫ কেজি ৮৭০ গ্রাম। সদর দপ্তর বিজিবি নির্ধারিত সিজার মূল্য অনুযায়ী উদ্ধার করা মূর্তি দুটির মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।
পরে উদ্ধার করা মূর্তি ও আটক তিনজনকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় প্রত্নসম্পদ ও ঐতিহ্যবাহী নিদর্শন পাচার রোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category