• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর আসনে চাঁদাবাজি-দখলদারিত্বের দুঃসাহস কারা দেখায়: নাহিদ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী সালমানের স্টুডিও ভাঙচুর চাঁদাবাজির কারণে নয়, জমি বিরোধে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘থ্রি-আর’ কৌশলে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা এনবিআরের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের দিকে ফিরে আসার আহ্বান-নূর মোহাম্মদ মন্ডল চৌদ্দগ্রামে সিএনজিকে বাঁচাতে গিয়ে তিশা প্লাটিনাম বাস উল্টে আহত ৩০ মিল্লাঝিল্লা কুমিল্লা-৯২ মেগা মিলনমেলা অনুষ্ঠিত ‎ বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের কেন্দ্রে নিতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ৯ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা প্রতিনিধি

শিগগিরই দেশের জ্বালানি সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, সামনে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলে দেশে জ্বালানি সরবরাহে আর সমস্যা থাকবে না।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানিমন্ত্রী এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের অন্যতম প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করতে কিছুটা সময় লেগেছে। এর মধ্যে জ্বালানি কেনা হলেও ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে তা দেশে আনা সম্ভব হয়নি।

জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় জনগণ যে দুর্ভোগের শিকার হয়েছেন, তার জন্য দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, বর্তমানে জ্বালানি সঠিকভাবে দেশে আসছে। সাময়িকভাবে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বিশ্বের বিভিন্ন স্থানেও এর প্রভাব পড়েছে।

তিনি বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। কিন্তু জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং দুর্ঘটনার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের সময়সূচিও ঠিক করা হয়েছে।

জ্বালানিমন্ত্রী বলেন, “আশা করি, আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি ঠিকভাবে সরবরাহ করা সম্ভব হবে।”

জনগণের দুর্ভোগ লাঘবে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনের কারণে বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো দ্রুত স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করে জনদুর্ভোগ কমিয়ে আনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category