• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline
নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা ইউপি নির্বাচন: ২৯ নভেম্বর থেকে তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি জয়পুরহাটে এক রাতেই শেষ ১২ কৃষকের স্বপ্ন, ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

গাছায় বিএনপির বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ

আবু ইউসুফ, / ১০০ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে গাজীপুরের গাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু বলেন, “এ দেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।”
তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, তারা রাজপথে কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা তা প্রতিহত করবে।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে হুমায়ুন কবির রাজু আরও বলেন, আওয়ামী লীগের বিষয়ে সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। যেকোনো সময় তাদের কর্মসূচি প্রতিহত করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
এরপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক গাজীপুর মহানগর বিএনপির সদস্য মো. ফারুক হোসেন খান।
বক্তব্যে মো. ফারুক হোসেন খান আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনামল নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, “১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশটাকে করালরাজ্যে পরিণত করেছিল। পুরো বাংলাদেশকে তারা আয়নাঘরে রূপান্তরিত করেছিল, গণতন্ত্র হরণ করেছিল। হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছে।”
তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দলকে স্বাধীনভাবে কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। আজ তারা দেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনা ভারত থেকে ইন্ধন দিচ্ছেন এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে”—এমন অভিযোগ করেন তিনি।
ফারুক হোসেন খান বলেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদেই বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “এই নিষিদ্ধ সংগঠনকে বাংলাদেশে আর কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।”
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার আহ্বান জানান। পরে বিক্ষোভ মিছিলটি গাছা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category