• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা ইউপি নির্বাচন: ২৯ নভেম্বর থেকে তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি জয়পুরহাটে এক রাতেই শেষ ১২ কৃষকের স্বপ্ন, ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

একুশে সংবাদ ডেস্ক / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ডিসেম্বরের মধ্যেই আসবে সব জ্বালানি

নিজস্ব প্রতিবেদক

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দ্বিতীয় ইউনিটের প্রয়োজনীয় সব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছে যাবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে রোসাটম জানায়, রূপপুর প্রকল্পের দ্বিপক্ষীয় চুক্তি ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশেষ কয়েকটি চালানে আকাশপথে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে। অক্টোবর থেকে সরবরাহ শুরু হয়ে ডিসেম্বরের শেষ নাগাদ পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে পৌঁছায়। ওই চালান হস্তান্তরের মধ্য দিয়ে প্রকল্পটির আনুষ্ঠানিক ‘গ্র্যাজুয়েশন’ সম্পন্ন হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

রোসাটমের প্রকৌশল বিভাগ প্রকল্পটির মূল নকশাকার ও প্রধান ঠিকাদার হিসেবে নির্মাণকাজ বাস্তবায়ন করছে। দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ সম্পন্ন হলে ওই ইউনিটের পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা ও পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category