• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা ইউপি নির্বাচন: ২৯ নভেম্বর থেকে তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি জয়পুরহাটে এক রাতেই শেষ ১২ কৃষকের স্বপ্ন, ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

একুশে সংবাদ ডেস্ক / ৮২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

অবকাঠামো, বিনিয়োগ, জ্বালানি ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আলোচনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী অংশীদারিত্বে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, জ্বালানি ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

সাক্ষাৎকালে জাপানের সম্রাট নারুহিতোর একটি অভিনন্দনবার্তা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বার্তায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান সম্রাট এবং বাংলাদেশের জনগণের সুখ ও সফলতা কামনা করেন।

অভিনন্দনবার্তার জন্য সম্রাট নারুহিতোকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে জাপানের সম্রাট ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং সম্রাটের সুস্বাস্থ্য, কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করেন।

অবকাঠামো উন্নয়নে জাপানের প্রশংসা

রাষ্ট্রপতি বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঢাকা মেট্রোরেল ও মেঘনা সেতুসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পে জাপানের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও ব্যবস্থাপনার কার্যক্রম দ্রুত চালু হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। জবাবে জাপানের রাষ্ট্রদূত প্রকল্পের কাজ দ্রুত শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

জাপানে বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় রাষ্ট্রপতি জাপানকে ধন্যবাদ জানান। বাংলাদেশে কারিগরি শিক্ষা ও জাপানি ভাষা শেখানোর জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখতে জাপানের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানের শিক্ষাবৃত্তির সুযোগ আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

কৃষি ও জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তরাঞ্চলে ফল-ফসল ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রদূত এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে জাপানের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি খাতের অস্থিরতা মোকাবিলা এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইল বাংলাদেশ

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য জাপানের মানবিক সহায়তার প্রশংসা করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর জাপানের অব্যাহত চাপ ও সমর্থন কামনা করেন তিনি।

বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূতের ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্রপতি ১৯৭৮ ও ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ২০০৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জাপান সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, এসব সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও রাজনৈতিক উত্তরণে সন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান সরকারের সঙ্গে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category