• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে নতুন ঘর হস্তান্তর, কর্মসংস্থানে ছাগল উপহার সিরাজগঞ্জে কামারখন্দে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খাবারের মান ও ওজন যাচাইয়ে ইউএনওদের তদারকির দাবি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা নয়, শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রী এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ নুরুল ইসলাম  জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার মধ্যপ্রাচ্য সংঘাত : হামলা হলে বড় পরিসরে জবাব দিতে প্রস্তুত ইরান মস্কোর জব্দ করা পশ্চিমা কোম্পানির সম্পদ ফেরত দেওয়া হতে পারে: পুতিন রোনালদো ইস্যুতে পর্তুগাল কোচ : নিয়ম সবার জন্য সমান

সিরাজগঞ্জে কামারখন্দে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ইসকিন্দার জুলকার নাঈম / ৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জের কামারখন্দে একটি মামলায় হয়রানি ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী। শুক্রবার (২ অক্টোবর) কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীর অভিযোগ, কামারখন্দ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানহাল আহমেদ রাজু তার বাবার  মাথায় আঘাতের ঘটনায় উল্টো স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। তারা মামলাটি প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী হিসেবে মোঃ তানহাল ওরফে রাজুর নাম রয়েছে। মামলায় আসামি করা হয়েছে কামারখন্দ উপজেলার দভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়াননগর গ্রামের জাহাঙ্গীর আলম (৫৫), আশরাফুল ইসলাম (৪০), নাইম (২২), আব্দুল্লাহ (২০), উজ্জল (২৬) ও মাহিন (১৯)-কে।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। নিরপরাধ কাউকে হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানো হলে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা ঘটনার সঙ্গে জড়িত নন। তাদের দাবি, প্রকৃত ঘটনা তদন্ত করে নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিতে হবে।
তবে এ বিষয়ে মামলার বাদী তানহাল আহমেদ রাজুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত বক্তব্য জানা যায়নি।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category