• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
‘শিক্ষকদের মর্যাদা মানেই শিক্ষার ভিত্তি শক্তিশালী করা’—কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস ফুলপুরে স্কুলছাত্রীর সন্তান প্রসব নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়া ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় মাটির দেয়াল ধসে সাড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ডেঙ্গু ঠেকাতে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার এনসিপির পাঁচ নেতাকে উপদেষ্টা করে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি ঘোষণা বিমানবন্দরের নিরাপত্তায় গাফিলতি হলে কঠোর শাস্তি

ডেঙ্গু ঠেকাতে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক (জয়পুরহাট) / ৩৩ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জয়পুরহাট শহরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার সকালে জয়পুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাহেবপাড়া মোড়ে শহর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সকাল ৭টায় শুরু হওয়া এ কর্মসূচিতে মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করার পাশাপাশি নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। আয়োজকরা বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না; নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, নালা-নর্দমা পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে—এ বিষয়ে নাগরিকদের সতর্ক করা হয়। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে জানান আয়োজকরা।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়র পদপ্রার্থী হাসিবুল আলম, ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী আব্দুল বাতেন, শহর শাখার আমীর মাওলানা ছাইদুর রহমান, সেক্রেটারি মিজানুর রহমান এবং পেশাজীবী শাখার আমীর মাওলানা আব্দুর রহিম। এ ছাড়া স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিকভাবে শহরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ কার্যক্রমে সর্বস্তরের নাগরিককে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category