• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ‘শিক্ষকদের মর্যাদা মানেই শিক্ষার ভিত্তি শক্তিশালী করা’—কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস ফুলপুরে স্কুলছাত্রীর সন্তান প্রসব নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়া ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় মাটির দেয়াল ধসে সাড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ডেঙ্গু ঠেকাতে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার এনসিপির পাঁচ নেতাকে উপদেষ্টা করে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়া

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হবিরবাড়ীতে গণসংযোগ ও মতবিনিময়

ভালুকা প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও গণসংযোগ করছেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) হবিরবাড়ী ইউনিয়নের টংয়েরচালা জামে মসজিদ সংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন জিয়াউর রহমান জিয়া। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন।

মতবিনিময়কালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এলাকার নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। জিয়াউর রহমান জিয়া তাদের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মো. মজিবর মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান কবিরসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমান জিয়া বলেন, জনগণ তাকে চেয়ারম্যান নির্বাচিত করলে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত হবিরবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরে কাজ করবেন। ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করাকে অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, হবিরবাড়ী একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে শিল্প-কারখানা ও জনবসতি দ্রুত বাড়লেও নাগরিক সুবিধা ও পরিকল্পিত ব্যবস্থাপনার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচিত হলে সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

যুবসমাজকে এলাকার বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো হবে। একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জিয়াউর রহমান জিয়া আরও বলেন, ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। দল-মত ও শ্রেণি-পেশার পার্থক্য না করে ইউনিয়নের সব মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে হবিরবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের তৎপরতা বাড়ছে। এরই অংশ হিসেবে জিয়াউর রহমান জিয়ার ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময়কে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নির্বাচনী তৎপরতাও দৃশ্যমান হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category