• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

‘শিক্ষকদের মর্যাদা মানেই শিক্ষার ভিত্তি শক্তিশালী করা’—কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: / ৮৯ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে পালিত হয়েছে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’।

দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সেলিম রেজা এবং গীতা পাঠ করেন শিক্ষক দুলাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নন; একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।

বক্তারা আরও বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে। পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা দিতে শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনছুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোর্শেদা আখতার বানু।

এ ছাড়া উপস্থিত ছিলেন পুর এমইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সাহেব আলী, থুপসারা দাখিল মাদ্রাসার সুপার মতিয়ার রহমান, মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাদ্দেক হোসেন, বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা মানে শিক্ষার ভিত্তিকে শক্তিশালী করা। একটি দক্ষ, মানবিক ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের জন্য অনুকূল কর্মপরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category