• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

শ্রীলংকার টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ধনাঞ্জয়া ডি সিলভা

খেলাধুলা ডেস্ক / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শ্রীলংকা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনাঞ্জয়া ডি সিলভা। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণার আগে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানালেন ডি সিলভা।

নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন ৩৫ বছর বয়সী ডি সিলভা।

অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচক কমিটির কাছে পাঠানো এক চিঠিতে ডি সিলভা লিখেছেন, ‘এটি আমার ব্যক্তিগত মতামত, পরের প্রজন্মের নেতৃত্বভার এখনই কারও হাতে তুলে দেওয়া উচিত।’

টেস্ট ক্রিকেটে শ্রীলংকার অধিনায়ক হিসেবে অবদান রাখার জন্য ডি সিলভাকে ধন্যবাদ জানিয়েছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। তিনি বলেন, ‘শ্রীলংকা ক্রিকেটে ক্যারিয়ারের বাকি সময়ের জন্য ডি সিলভার জন্য শুভকামনা থাকলো। টেস্ট দলে তার অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’
২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট দলের অধিনায়ক হন ডি সিলভা। তার অধীনে ১৮ টেস্ট খেলেছে শ্রীলংকা। এর মধ্যে ৭ ম্যাচে জয়, ৮টিতে হার ও ৩টি ড্র করেছে লঙ্কানরা। ডি সিলভার নেতৃত্বে বাংলাদেশ, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জিতেছে শ্রীলংকা।

২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেকের পর দেশের জার্সিতে ৬৯ ম্যাচ খেলেছেন ডি সিলভা। ব্যাট হাতে ১৩ সেঞ্চুরি ও ২০ হাফ-সেঞ্চুরিতে ৪৪৩১ রান এবং বল হাতে ৪৩ উইকেট শিকার করেছেন তিনি।

গত জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি ডি সিলভা।

৯ নভেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলংকা। লাহোরে দ্বিতীয় টেস্ট ১৭ নভেম্বর থেকে শুরু হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category