• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চান ক্যাম্পবেল : প্রথম টেস্ট

খেলাধুলা ডেস্ক / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট এখনো সমান অবস্থায় রয়েছে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জন ক্যাম্পবেল। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে আরও কয়েকটি বড় জুটি গড়তে হবে বলে মনে করেন তিনি।

প্রথম ইনিংসে অর্ধশতক করা ক্যাম্পবেল বলেন, বাংলাদেশকে ২৭২ রানে অলআউট করে সফরকারীরা ম্যাচে গতি পেয়েছিল। তবে দ্বিতীয় দিনের শেষ সেশনে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে স্বাগতিকরা আবারও লড়াইয়ে ফিরেছে।

দিনের খেলা শেষে ক্যাম্পবেল বলেন, “এই মুহূর্তে আমার মনে হচ্ছে, ম্যাচটি বেশ সমানে-সমান অবস্থায় রয়েছে। আমরা যদি আরও একটি বা দুটি বড় জুটি গড়তে পারি, তাহলে আগামীকাল ম্যাচে এগিয়ে থাকব।”

আজ সকালে বল হাতে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশের সকালের সেশনে আরও ৭ উইকেট নিয়ে ২৭২ রানে অলআউট করে সফরকারীরা।

তবে শেষ সেশনে বাংলাদেশের স্পিনাররা জ্বলে ওঠেন। দ্রুত তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন তাঁরা। দিন শেষে ৪ উইকেটে ১৩৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

এক ঘণ্টারও বেশি সময়ের বৃষ্টির বিরতি সফরকারীদের ছন্দে প্রভাব ফেলেছিল বলে স্বীকার করেন ক্যাম্পবেল। বিরতির পর খেলা শুরু হলে স্বাগতিক বোলাররা দ্রুতই উইকেট তুলে নেন।

তিনি বলেন, ‘‘বৃষ্টির বিরতির আগেও আমরা ম্যাচে গতি পেয়েছিলাম। বিরতিতে তারা নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। এরপর মাঠে ফিরে তারা আরও ভালো জায়গায় বল ফেলেছে।”

এই ধাক্কা সত্ত্বেও কার্যকর লিড গড়ার মতো ব্যাটার দলে রয়েছেন বলে আত্মবিশ্বাসী ক্যাম্পবেল, “আমাদের হাতে যথেষ্ট যোগ্য ব্যাটার রয়েছে। আমরা যদি এখানে একটি বড় জুটি গড়তে পারি এবং এরপর আরও কয়েকটি ৫০ রানের জুটি গড়ি, তাহলে আমরা এগিয়ে যেতে পারব।”

মিরপুরের উইকেটে অসমান বাউন্স থাকায় ব্যাটিংয়ের সময় ইতিবাচক থাকার পাশাপাশি বাছাই করে শট খেলার চেষ্টা করেছেন বলে জানান ক্যাম্পবেল।

তিনি বলেন, “আমি যতটা সম্ভব বুঝেশুনে বল নির্বাচন করে খেলার চেষ্টা করেছি। জানতাম, বাউন্সের দিক থেকে উইকেট কিছুটা অসমান ছিল। তাই যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করেছি।”

সকালের সেশনে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়েরও প্রশংসা করেন তিনি। ক্যাম্পবেলের মতে, আগের দিনের তুলনায় লাইন ও লেংথে ধারাবাহিকতা বাড়িয়ে বাংলাদেশের ব্যাটারদের বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছেন বোলাররা।

ক্যাম্পবেল বলেন, “আমার মনে হয়েছে, আজ সকালে আমরা লাইন ও লেংথে আরও ধারাবাহিক ছিলাম। গতকালের তুলনায় ব্যাটারদের অনেক বেশি চ্যালেঞ্জের মুখে ফেলতে পেরেছি।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category