• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

কালাইয়ে জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৫৫৫ শিক্ষার্থী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি / ১১৭ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

‘মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠুক আগামীর প্রজন্ম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস), ঢাকা আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কালাই ও ক্ষেতলাল উপজেলার যৌথ অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় কালাই ও ক্ষেতলাল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এ বছর দুই উপজেলা থেকে মোট ৬১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করে। এর মধ্যে কালাই উপজেলার ৪৭৪ জন এবং ক্ষেতলাল উপজেলার ১৪০ জন। আবেদনকারীদের মধ্যে ছাত্র ২৩৮ জন ও ছাত্রী ৩৭৬ জন। আবেদনকারীদের মধ্যে শেষ পর্যন্ত মোট ৫৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষায় কালাই কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইসলামিক এডুকেশন সোসাইটির জয়পুরহাট জেলার বিশেষ কর্মকর্তা ও জয়পুরহাট পৌরসভার মেয়র প্রার্থী মুহা. হাসিবুল আলম। এ সময় তিনি বলেন, সারা দেশের বিভিন্ন স্থানে একযোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জয়পুরহাট জেলায় কালাই, আক্কেলপুর ও জয়পুরহাট সদর—এই তিনটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে। পাশাপাশি তাদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটবে এবং ভবিষ্যতে তারা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে।

এদিকে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদও পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ ও পরীক্ষা পরিচালনার পরিস্থিতি ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের কল্যাণ, সুন্দর ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করেন।

আয়োজক ও অভিভাবকদের প্রত্যাশা, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মেধা, সৃজনশীলতা ও নৈতিক শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category