• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Headline
মিঠাপুকুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আশরাফুল ইসলাম, রংপুর।। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের নতুন সাফল্য: এক বছরেই ইনোভার-এর ৭০০ ডিলারের নেটওয়ার্ক ও ৪০০ পণ্য ৪৬ বছরের চলাচলের পথ নিয়ে বিরোধ: বাউন্ডারি নির্মাণ ও উচ্ছেদ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ৫৫তম সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন : ১৮ নভেম্বর পর্যন্ত চলবে  নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর তারেক রহমান আঞ্চলিক আধিপত্যবাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘পোশাকশিল্পে সাময়িক অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না’: সিলেটে বাণিজ্যমন্ত্রী রাজধানীতে এক রাতেই জোড়া বাসে আগুন: মিরপুরে বিহঙ্গ ও মহাখালীতে সোহাগ পরিবহনে অগ্নিসংযোগ ২১ বছর পর রাজপথের শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান: নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ লাখো নেতাকর্মীর ঢল

সিরাজগঞ্জে স্বাভাবিক জীবনে ফেরার আশায় তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

 ইসকিন্দার জুলকার নাঈম / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:

একসময় সর্বহারা চরমপন্থিদের সশস্ত্র তৎপরতায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলা। চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে বিপর্যস্ত ছিল এসব এলাকার জনজীবন। সেই অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন তিন জেলার ৬৫ জন চরমপন্থি সর্বহারা সদস্য। রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আত্মসমর্পণ করেন। নতুন পথে প্রত্যাবর্তন: চরমপন্থি সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানে অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপনের অঙ্গীকার করেন আত্মসমর্পণকারীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলিম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবিব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান। এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সান্তুসহ এসআরবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কোয়াড্রন লিডার ফিরোজ। আত্মসমর্পণ করতে আসা মোঃ মাজেদ আলী মুন্সী বলেন, অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসতে পেরে আজ খুবই ভালো লাগছে। তিন জেলার ৬৫ জন চরমপন্থির এই আত্মসমর্পণের মধ্য দিয়ে দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ডের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার একটি নতুন সুযোগ তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category