• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান– নবী উল্লাহ নবী ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার, মাগুরায় নতুন ডিসি নিয়োগ রামিসা হত্যা মামলায় ‘ডলার’ রহস্য: আদালতে নতুন দাবি, তদন্তে মিলেনি সম্পৃক্ততার প্রমাণ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর সমাজের নৈতিক মূল্যবোধ গঠনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে : ইয়াসের খান চৌধুরী রাজনীতির দীর্ঘ ছয় দশক পেরিয়ে অনন্তের পথে তোফায়েল আহমেদ বিএনপি কর্মসংস্থান তৈরির সরকার : রিজভী রামিসা হত্যার দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল, মার্কেট ও দোকান

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে যুবক নিহত

Reporter Name / ৫৪ Time View
Update : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস সালাম ওরফে কালাচাঁন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। রাতেই কালাচাঁনকে আটক করে ডিবি। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয় বলে দাবি ডিবি পুলিশের।

নিহত কালাচাঁন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, মাদক, অস্ত্র, ছিনতাই, চুরিসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা মাছ বাজার এলাকায়। ঘটনাস্থল থেকে একটি রামদা ও দু’টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান জানান, রাতে নগরীর পাটগুদাম র‌্যালির মোড় এলাকা থেকে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী কালাচাঁনকে ইয়াবা ও একটি ধারালো ছুরিসহ আটক করা হয়।

তিনি বলেন, পরে কালাচাঁনকে সঙ্গে নিয়ে নগরীর কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা রোড মাছ বাজারে অভিযানে গেলে তার সহযোগী সিরাজের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারী কালাচাঁন গুলিবিদ্ধ হন। এসময় অন্যরা পালিয়ে যায়। তাৎক্ষণিক কালাচাঁনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে বলে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা