• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Headline
মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রতিবাদে রাজপথে হুমা কুরেশি বিজয়ের শেষ সিনেমা দেখতে হাজির তৃষা : ‘জন নায়গন’ এবার মোদিকে হটানোর ডাক প্রধান বিরোধীদলীয় নেতা : রাহুল গান্ধীর রোমানিয়া টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল  দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সফরের প্রস্তুতি এলপিএল’এ হাসানের জায়গায় রিপন অস্ট্রেলিয়ার মাটিতে বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রানা কিশোরগঞ্জে মাত্র দুই দিনের ব্যবধানে পানিতে ডুবে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বাজিতপুরে একই মাঠে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা

অস্ট্রেলিয়ার মাটিতে বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রানা

খেলাধুলা ডেস্ক / ৩ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়া মাটিতে ঐতিহাসিক টেস্ট সফরের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। বাঁ-দিকের পেশিতে ‘গ্রেড-২’ চোটের কারণে অসিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন টাইগার পেসার নাহিদ রানা।

আজ এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বর্তমান ক্রিকেটের অন্যতম দ্রুতগতির বোলার এবং বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম প্রধান শক্তি রানা। গত ১৭ জুলাই জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি ম্যাচে এই চোটে পড়েন তিনি। পরবর্তী স্ক্যানে তার ইনজুরি নিশ্চিত হওয়া যায়।

বিসিবির তথ্য অনুযায়ী, টিস্যু বা পেশির ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে রানার প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে। এরপর বোলিং বা কাজের চাপ ধীরে ধীরে বাড়ানোর জন্য আরও দুই থেকে চার সপ্তাহ সময় প্রয়োজন হবে। সব মিলিয়ে পুরোপুরি সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রানার অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা। দীর্ঘ ২৩ বছর পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাবে টাইগাররা।

তবে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে নিয়ে স্বস্তির খবর রয়েছে। গত ১৪ জুলাই পাওয়া বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের ‘গ্রেড-১’ ইনজুরি থেকে সেরে উঠছেন তিনি।

বিসিবি জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগিয়ে চলছে শরিফুলের। ২৯ জুলাই বোলিং শুরুর কথা রয়েছে এবং ১২ আগস্ট ফিটনেস পরীক্ষা করা হবে। প্রথম টেস্টে খেলার সম্ভাবনা কম থাকলেও, চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার সাপেক্ষে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে শরিফুলের।

এদিকে বাঁ-পায়ের নিচের অংশের পেশির চোটের কারণে সিঙ্গাপুরে ‘প্লেটলেট-রিচ প্লাজমা’ (পিআরপি) চিকিৎসা নিচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফেরার লক্ষ্য তার।

বিসিবি জানিয়েছে, ২৮ জুলাই থেকে ধাপে ধাপে রানিং ও কন্ডিশনিং কর্মসূচি শুরু করবেন লিটন। ১৩ আগস্ট তার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করলে দ্বিতীয় টেস্টের জন্য তাকে বিবেচনায় নেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন পেসার তানজিম হাসান সাকিব। ফলো-আপ স্ক্যানে দেখা গেছে, সুস্থ হয়ে উঠার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে এবং আট থেকে দশ সপ্তাহ পর আবারও স্ক্যান করাতে হবে তার।

ডান পায়ের হ্যামস্ট্রিং ও কাফের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। জুলাইয়ের শেষ দিকে ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে ফিজের। সুস্থ হওয়ার প্রক্রিয়া পরিকল্পনামাফিক এগোলে ১৮ আগস্টের পর দলের জন্য বিবেচনায় আসতে পারেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ১৩ আগস্ট প্রথম এবং ম্যাকাইতে ২২ আগস্ট দ্বিতীয় টেস্ট শুরু করবে বাংলাদেশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category