• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

এবার মোদিকে হটানোর ডাক প্রধান বিরোধীদলীয় নেতা : রাহুল গান্ধীর

আন্তজাতিক ডেস্ক / ১৩৪ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সরকারি বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতে চলমান শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শনিবার (২৫ জুলাই) তিনি বলেছেন, এবার এই সরকারকেও (মোদি সরকার) সরানোর সময় এসেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকালে নয়াদিল্লির ১০ জনপথে নিজের বাসভবনে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রাহুল গান্ধী দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। রাহুল লিখেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার পথে একটি বড় পদক্ষেপ।

পোস্টে তিনি দেশটির প্রতিটি শিক্ষার্থীকে অভিনন্দন জানান। তিনি বলেন, তোমাদের নিয়ে আমরা গর্বিত। গণতন্ত্র, সংবিধান এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষায় যারা রাজপথে নেমে দৃঢ় অবস্থান নিয়েছ, সেই প্রতিটি তরুণ-তরুণী ও শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা।

রাহুল গান্ধীর ভাষায়, প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের এবং ভারতের ভবিষ্যতের প্রতি সম্মান দেখিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, সমাজের অন্যান্য অংশ- কৃষক, শ্রমিক, দরিদ্র এবং এই সরকারের দমন-পীড়নের শিকার প্রত্যেক মানুষের জন্যও প্রকৃত সাহস হলো সাংবিধানিক পথে নিজেদের মর্যাদা রক্ষায় দৃঢভাবে দাঁড়িয়ে থাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category