ঢাজা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চেন্নাইয়ের জার্সিতে কবে ফিরবেন ধোনি : আইপিএল

  • খেলাধুলা ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ১১:৩০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৬ শেয়ার

ধারণা করা হচ্ছে এই মৌসুম দিয়েই আইপিএলকে বিদায় বলতে মাহেন্দ্র সিং ধোনি।তবে বিদায় মৌসুমে এখনও মাঠে নামা হয়নি এই চেন্নাই সুপার কিংস কিংবদন্তীর।প্রাথমিকভাবে চলমান আইপিএলের প্রথম দুই সপ্তাহ তাকে না পাওয়ার কথা জানিয়েছিল দল। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও তাকে কেন একাদশে রাখা হলো না, সেই প্রশ্ন উঠল জোরেশোরে। প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং দিলেন সেই উত্তর।

সাবেক অধিনায়কের মাংসপেশিতে আবারও টান পড়েছে। এ কারণেই দল ৮ ম্যাচ খেললেও একাদশে রাখা সম্ভব হয়নি। মৌসুমের পঞ্চম হারের পর গণমাধ্যমের সামনে কথা বলেন ফ্লেমিং।

একটি ঘাম ঝরানো ম্যাচ খেলার সময় ধোনি ফের চোট পেয়েছেন বলে নিশ্চিত করেছেন চেন্নাই কোচ, ‘সে বেশ আগ্রহী। পায়ের মাংসপেশির চোট বেশ জটিল। সে যদি আবার একই চোট পায়, তাহলে তার আইপিএল শেষ। তাই আমরা তাকে যাচাই করতে চেয়েছিলাম। ঘাম ঝরানো ম্যাচে তার আবারও টান পড়েছে পেশিতে। তারপর থেকে সে পরিত্রাণ পেতে কাজ করছে। তাই আমাদের ধারণার চেয়ে সময় বেশি লাগছে।’

ধোনিকে নিয়মিত নেটে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। সেখানে কেবল থ্রোডাউনে ব্যাট করছেন। গতকাল নেটে ব্যাট করার আগে ফিজিওর সঙ্গে দৌড়াতে দেখা যায় তাকে। এরপর স্পিনারদের মুখোমুখি হন, পরে ব্যাটিং কোচ মাইকেল হাসির থ্রোডাউন সামলান।

ফ্লেমিং বললেন, ‘ফিজিওর সঙ্গে সে কঠোর পরিশ্রম করছে এবং পুনর্বাসনের সবকিছু করছে। আমরা কেবল অপেক্ষায় আছি। আমি বলতে চাই, এই ব্যাপারটিকে হালকা করা বন্ধ করুন। সে উন্নতি করছে এবং তার সামর্থ্যের সবটুকু দিয়ে নিজেকে তৈরি করছে।’

আট ম্যাচে পাঁচ হারে চেন্নাই পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। পরের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে পাঁচ দিন সময় পাচ্ছে তারা

জনপ্রিয় সংবাদ

গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোকারীদের প্রশ্রয় না দিতে আহ্বান প্রধানমন্ত্রীর

চেন্নাইয়ের জার্সিতে কবে ফিরবেন ধোনি : আইপিএল

সপ্রকাশিত হয়েছে: ১১:৩০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬