• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
মায়ের লিভারে প্রাণ পেল পুত্র : মায়ের দান জাতীয় নির্বাচনে জামায়াতের খরচ সাড়ে ৪ কোটি টাকা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জয় বাংলাদেশের : শান্তর দুর্দান্ত পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর তারেক রহমান থালাপতির শপথের পর তৃষার রহস্যময় বার্তা, নতুন করে সম্পর্কের গুঞ্জন : আলোচিত জুটি  বাদ পড়লেন ভূমি : ‘দ্য রয়্যালস’র পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখছেন আশরাফুল : চতুর্থ দিন শেষে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা : বিশ্বকাপ ফুটবল দুই ম্যাচ পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ তিন দিনের যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা : ইউক্রেন

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়, ফলাফল ‘অনৈতিক’ বললেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক: / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে এই ফলাফলকে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (৪ মে) সন্ধ্যায় কলকাতায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে শতাধিক আসনে কারচুপির অভিযোগ তোলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচন কমিশন এখন বিজেপির কমিশনে পরিণত হয়েছে। ১০০টিরও বেশি আসনে কারচুপি হয়েছে। এটি কোনো নৈতিক জয় নয়, বরং কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় নেতৃত্বের সহায়তায় এই ফলাফল এসেছে।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরাজয় সত্ত্বেও আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, বিজেপির এই ঐতিহাসিক জয়কে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। এই জয় সুশাসনের রাজনীতির প্রতিফলন।”

নির্বাচনের ফলাফল প্রকাশের সময় থেকেই তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। দলটির অভিযোগ, ডায়মন্ড হারবার, মগরাহাট পূর্ব ও পশ্চিমসহ কয়েকটি আসনে জয় নিশ্চিত হওয়ার পরও ফলাফল ঘোষণায় বিলম্ব করা হয়েছে। গণনা চলাকালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কলকাতার একটি কেন্দ্র পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ ফলাফলে দেখা গেছে, ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ২০৬টি আসনে জয়ী বা এগিয়ে রয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮ আসনের অনেক বেশি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৮১টি আসনে সীমাবদ্ধ রয়েছে। এছাড়া কংগ্রেস ও এজেইউপি দুটি করে আসনে জয় পেয়েছে, আর সিপিআই(এম) ও এআইএসএফ একটি করে আসনে এগিয়ে রয়েছে।

এই ফলাফলের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের তৃণমূল শাসনের অবসান ঘটছে এবং নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা