• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জের ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে বাড়ছে রোগীর চাপ ‘দারোগা জামাই’ -চ্যানেল আইতে  এ অভিষেক বচ্চন রানী জুটি : শাহরুখের ‘কিং’ ১৮ হাজার ডলার নেওয়ার সুযোগ : বিদেশ ভ্রমণে বছরে  বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে মধ্যপ্রাচ্যের ওমান : শামা ওবায়েদ মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অনন্য বাতিঘর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পুকুরে মাছ ধরা ও ব্রিজ ভাঙাকে কেন্দ্র করে ক্ষেতলালে সংঘর্ষ, আহত ১৩ প্রতিষ্ঠার ১৩৬ বছরে বাজিতপুর হাফেজ আবদুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সরকারিকরণের জোরালো দাবি বাজিতপুর হাসপাতাল রোডের বেহাল দশা: ঝুঁকিতে রোগী ও সাধারণ মানুষ, দ্রুত সংস্কারের দাবি

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত, আহত ৫ বাংলাদেশি

একুশে সংবাদ ডেস্ক / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ভারতের রাজধানী দিল্লির মালবীয় নগরে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন। বুধবার সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা একটি ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেল ভবনে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিহতদের মধ্যে ১৮ জনই বিদেশি নাগরিক। তাদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সোমালিয়া, লাইবেরিয়া ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন। তবে এখনো কোন দেশের কতজন নিহত হয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনায় অন্তত ১৭ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রিপাবলিকের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ও আহত বিদেশিদের বেশিরভাগই চিকিৎসার উদ্দেশ্যে দিল্লিতে অবস্থান করছিলেন। বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুযায়ী, আহত পাঁচ বাংলাদেশিকে ম্যাক্স হাসপাতাল ও সফদরজং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নিয়ে প্রায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও তদন্তকারীরা এখন বিদ্যুতের শর্ট সার্কিটকে সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করছেন। শুরুতে পাশের একটি রেস্তোরাঁ থেকে আগুন ছড়িয়েছে বলে ধারণা করা হলেও পরে পুলিশ নিশ্চিত করে যে আগুনের সূত্রপাত হোটেল ভবনের ভেতরেই।

তদন্তে আরও জানা গেছে, হোটেলটির অনুমোদন ছিল মাত্র ছয়টি কক্ষের জন্য, কিন্তু সেখানে প্রায় ২৫টি কক্ষ পরিচালনা করা হচ্ছিল। ফলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও বিল্ডিং কোড মানা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলটির লাইসেন্স, অনুমোদন এবং অগ্নিনিরাপত্তা সনদ যাচাই করা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category