• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Headline
মায়ের লিভারে প্রাণ পেল পুত্র : মায়ের দান জাতীয় নির্বাচনে জামায়াতের খরচ সাড়ে ৪ কোটি টাকা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জয় বাংলাদেশের : শান্তর দুর্দান্ত পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর তারেক রহমান থালাপতির শপথের পর তৃষার রহস্যময় বার্তা, নতুন করে সম্পর্কের গুঞ্জন : আলোচিত জুটি  বাদ পড়লেন ভূমি : ‘দ্য রয়্যালস’র পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখছেন আশরাফুল : চতুর্থ দিন শেষে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা : বিশ্বকাপ ফুটবল দুই ম্যাচ পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ তিন দিনের যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা : ইউক্রেন

বিনিয়োগ আকর্ষণে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

একুশে সংবাদ ডেস্ক / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ার বিদ্যমান জটিলতা দূর করা জরুরি।

তিনি প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করার নির্দেশ দিয়ে বলেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো এ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।

দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে আগ্রহী উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এসব খাতে বিনিয়োগের জন্য ঋণপ্রাপ্তি সহজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বিজেএমসি চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা