• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline
২০২৬-২৭ অর্থবছরের বাজেট: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বাস্তবায়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান ড. মঈন খানের নেপালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশিষ্টজনদের মাঝে বাংলাদেশের আম উপহার শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ‘এটি ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট’ — স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়তে শিক্ষা কারিকুলাম পুনর্গঠন করছে সরকার: তথ্যমন্ত্রী বাপেক্সকে শক্তিশালী করে গ্যাস অনুসন্ধান জোরদার করবে সরকার: জ্বালানি মন্ত্রী উত্তরাঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা খতিয়ে দেখতে আসছে চীনা প্রতিনিধিদল ‘এটি সবার বাজেট, কোনো বিশেষ গোষ্ঠীর নয়’ — অর্থমন্ত্রী বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

সিরাজগঞ্জে চিরকুট নিখে কিশোরীর আত্মহত্যা

ইসকিন্দার জুলকার নাঈম / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি।

সিরাজগঞ্জের রায়গঞ্জে চিরকুট লিখে আন্নিশা আক্তার মুনিয়া (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (৪ মে) ঐ চিরকুটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। চিরকুটের লিখেছে, ‘আব্বু আম্মু আমাকে তোমরা মাফ করে দিও। আমি ইচ্ছা করে মরতে চাই নাই। আমাকে মরতে বাধ্য করা হয়েছে। আমি বাঁচতে চেয়েছিলাম, আমাকে বাঁচতে দিলো না। আমি তোমাদের কথা না শুনে, এমনি একজনকে বিশ্বাস করে ভুল করেছি। আমার মৃত্যুর জন্য একমাত্র নীরব দায়ী। বরাদয়দহ দক্ষিণ পাড়ার নজরুল ইসলামের ছেলে নীরব। আমাকে ভয় দেখিয়েছিলো। আমি যদি ওর কথা মতো না চলি, আমার ভিডিও সবার কাছে দিয়ে দেবে। আমি না করে দেওয়ায় ভিডিও অন্য একজনের কাছে পাঠিয়ে দিয়েছে। তাই আমার এ পথ ছাড়া আর কোনো উপায় নাই। আমার মৃত্যুর পেছনে যে আছে, আমি তার কঠিন শাস্তি চাই আব্বু। তুমি ওকে ছেড়ে দিও না। আমাকে অনেক কষ্ট দিয়েছে। আব্বু দোয়া কইরো আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এর আগে গত শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্বপাড়া এলাকায় নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আন্নিশা আক্তার মুনিয়া খাতুন। সে ওই এলাকার শিক্ষক রইস উদ্দিনের মেয়ে এবং চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। পরে রায়গঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আমরা ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাইনি। পরিবার এখনো মামলা করেনি। পরিবার যদি মামলা করে, অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। তার লিখে যাওয়া চিরকুট আমাদের কাছেও আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা