• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপির স্থায়ী কমিটি এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে এনসিপির প্রতীকী মার্চ, পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি বছরের শেষেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের আশা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পুলিশি যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ, সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশের সমন্বিত উন্নয়নই পারে রাজধানীকে বাসযোগ্য করতে নবগঠিত রুহিয়া উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিস স্থাপনে পুরাতন থানা ভবন পরিদর্শনে বিএনপি নেতারা সরকার-ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী দেশের স্বার্থে জাতীয় ঐক্য এখনো জরুরি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী নয়, শরণার্থী: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

জিয়াউর রহমান ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক: প্রতিমন্ত্রী আব্দুল বারী

কালাই প্রতিনিধি / ১৩৭ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

 

‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি শুধু রাজনৈতিক নেতৃত্বই দেননি, বরং দেশের অর্থনৈতিক মুক্তির পথও দেখিয়েছিলেন।’
শনিবার (৩০ মে) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব এবং কৃষিভিত্তিক উন্নয়ন পরিকল্পনা আজও বাংলাদেশের উন্নয়ন ভাবনায় গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষির উন্নয়ন হলেই দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে। কৃষক যেন তার ঘাম ও শ্রমের সঠিক মূল্য পায়, সেটি নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি।’
তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব বেশি সময় রাষ্ট্র পরিচালনার সুযোগ পাননি। কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি সবুজ বিপ্লবের মাধ্যমে  কৃষিকে উৎপাদনমুখী খাতে রূপান্তরের যে উদ্যোগ নিয়েছিলেন, যা  গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণসঞ্চার করেছিল।’ তিনি আরো বলেন, ‘কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সেচ সুবিধা সম্প্রসারণ, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান জাতি কখনো ভুলবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category