• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার মতো কিছু পাওয়া যায়নি: আইনমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

 

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার      বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রসিকিউশন টিমের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে ট্রাইব্যুনালের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হওয়া এবং সেগুলো সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, “আমরা আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় কীভাবে সমস্যাগুলো মোকাবিলা করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স ৬৭ থেকে ৬৫ বছরে নামিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি সংসদীয় বিশেষ কমিটির সভায় বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপিত হয়েছিল। তবে এটি আলোচনার উপযুক্ত ফোরাম নয় বলে মত দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “এটি সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত। সংশ্লিষ্ট কমিটিতে বিষয়টি উত্থাপন করা হলে তখন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “আমার দৃষ্টিতে এখন পর্যন্ত এমন কোনো বিষয় পাওয়া যায়নি, যা নিয়ে প্রশ্ন তোলা যায়।”

বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category