• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
মায়ের লিভারে প্রাণ পেল পুত্র : মায়ের দান জাতীয় নির্বাচনে জামায়াতের খরচ সাড়ে ৪ কোটি টাকা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জয় বাংলাদেশের : শান্তর দুর্দান্ত পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর তারেক রহমান থালাপতির শপথের পর তৃষার রহস্যময় বার্তা, নতুন করে সম্পর্কের গুঞ্জন : আলোচিত জুটি  বাদ পড়লেন ভূমি : ‘দ্য রয়্যালস’র পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখছেন আশরাফুল : চতুর্থ দিন শেষে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা : বিশ্বকাপ ফুটবল দুই ম্যাচ পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ তিন দিনের যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা : ইউক্রেন

বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হতে কংগ্রেসের দ্বারস্থ বিজয়, যে শর্ত জুড়ে দিল রাহুলের দল

আন্তজাতিক ডেস্ক / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেলেও সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি মেগাস্টার থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’। ২৩৪টি আসনের মধ্যে বিজয় এককভাবে ১০৮টি আসন পেলেও সরকার গড়তে প্রয়োজন ১১৮টি। এমন পরিস্থিতিতে সরকার গঠনের লড়াইয়ে রাহুল গান্ধীর ভারতীয় জাতীয় কংগ্রেসসহ কয়েকটি ছোট দলের দ্বারস্থ হয়েছেন এই অভিনেতা-রাজনীতিবিদ।

 

সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ বুধবার (৬ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, কংগ্রেস থালাপতি বিজয়কে সমর্থনের বিনিময়ে একটি কড়া শর্ত জুড়ে দিয়েছে। রাহুল গান্ধীর দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয় যদি কংগ্রেসের সমর্থন চান, তবে বিজেপি কিংবা বিজেপি সমর্থিত কোনো দলের সঙ্গে কোনো ধরনের জোট বা সমঝোতা করা যাবে না।

 

এদিকে ‘এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতি বিজয়ের দলের প্রতিনিধিরা এআইএডিএমকে প্রধান ইদাপ্পাদি কে পালানিস্বামীর সঙ্গে তার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছেন। এআইএডিএমকে অতীতে বিজেপির দীর্ঘদিনের মিত্র থাকায় কংগ্রেস সতর্ক অবস্থানে রয়েছে। কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিজেপি সংশ্লিষ্ট কারও সঙ্গে জোট করলে তারা বিজয়কে সমর্থন দেবে না।

 

নির্বাচনের ফলাফল অনুযায়ী, কংগ্রেস তামিলনাড়ুতে ৫টি আসনে জয় পেয়েছে। এখন তারা বিজয়ের সঙ্গে যোগ দিলে সম্মিলিত আসন সংখ্যা দাঁড়াবে ১১৩-তে। তবে থালাপতি বিজয় দুটি আসনে নির্বাচন করায় নিয়ম অনুযায়ী একটি আসন তাঁকে ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে টিভিকে-র আসন হবে ১০৭টি এবং কংগ্রেসের ৫টি মিলে মোট ১১২টি। অর্থাৎ সরকার গঠনের জন্য বিজয়কে আরও ৬ জন বিধায়কের সমর্থন জোগাড় করতে হবে।

 

এই সমীকরণ মেলাতে থালাপতি বিজয়ের দল ভিসিকে, সিপিআই এবং সিপিএমের সঙ্গেও যোগাযোগ শুরু করেছে। যদি এই বামপন্থী ও আঞ্চলিক দলগুলো বিজয়কে সমর্থন দেয়, তবেই প্রথমবারের মতো তামিলনাড়ুর মসনদে বসতে পারবেন এই দক্ষিণী সুপারস্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা