• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

বিশ্বকাপ ফুটবলের গানে মানবতার সুর বার্তা দিলেন : মাহবুবুল খালিদ

খেলাধুলা ডেস্ক / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ফুটবল বিশ্বকাপ মানে শুধু গোল আর জয়ের উল্লাস নয়, এবার সেই উন্মাদনায় যোগ হলো মানবতার সুর। ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে মুক্তি পেয়েছে নতুন গান ‘নান নান নান না’।

মাহবুবুল খালিদের লেখা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কনা এবং সংগীতায়োজন করেছেন রোমান রহমান।

গানটি প্রকাশিত হয়েছে খালিদ সংগীত ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে, সঙ্গে এআই-নির্মিত ভিডিওও রয়েছে।

মানি না কালা সাদা, মানি না বর্ণের বাধা, এই কথামালায় গানটি তুলে ধরেছে বর্ণ, ধর্ম ও শ্রেণি বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও আমেরিকার প্রসঙ্গ টেনে গানে বলা হয়েছে, ফুটবল মাঠে দাসের ছেলে আর মালিকের ছেলে একসঙ্গে খেলে, ভেদাভেদ ভুলে।

মাহবুবুল খালিদ দীর্ঘদিন ধরে গানে সমাজের নির্মম বাস্তবতা তুলে ধরে আসছেন। আদুরি, ফেলানীরে করল গুলি, মাগুরার ফুল থেকে শুরু করে ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়েও তার গান কথা বলেছে মানবতার পক্ষে। নান নান নান না সেই ধারাবাহিকতার নতুন সংযোজন, যেখানে ফুটবলের আবেগের সঙ্গে মিশে গেছে সমতার ডাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category