• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

শাকিবের রকস্টার সিনেমার টিজার প্রকাশ -মুক্তি পাবে

বিনোদন ডেস্ক : / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

আগামী ঈদুল আযহায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। গত মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে। এতে শাকিবকে স্টাইলিশ লুকে দেখা গেছে, যা ইতিমধ্যে সামাজিকমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে। এক মিনিট বিশ সেকেন্ডের টিজারের শুরুতেই দেখা যায় শাকিব খান ঘুম থেকে চোখ মেলছেন। ঠিক তখনই একটি বিশেষ সংলাপে বলা হয়, মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইম সুপারস্টার ফিউচার অফ রকস্টার। সংলাপটি ছিল অভিনেতা তারিক আনাম খানের কণ্ঠে। টিজারে একটি গানের অংশ বিশেষ শোনা যায়, যেখানে আবেগঘন সুরে গাইতে দেখা যায় ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, ও নীল আকাশে আমাকে নিয়ে যাও তোমার সাথে’। পুরো টিজার জুড়ে ছিলো শাকিব খানের একটি মাত্র ডায়ালগ। ডায়লগটি হচ্ছে, ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে।’ সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এতে আরও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূর, তারিক আনাম খানসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category