• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Headline
সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উত্তরা থেকে নিখোঁজ বৃদ্ধার সন্ধানে পরিবার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি শেখ হাসিনা কি ফিরছেন ১৬ ডিসেম্বর? ভারত-বাংলাদেশ কূটনীতিতে নতুন আলোচনা নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা

মে মাসে ৩ কার্গো এলএনজি আমদানি, আসছে আরও ৮টি :ব্যবস্থা স্বাভাবিক

অনলাইন ডেস্ক. / ৭৬ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্পট মার্কেট থেকে এখন পর্যন্ত তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হয়েছে। মে মাসে আরো আট কার্গো এলএনজি আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক এ কে এম মিজানুর রহমান শনিবার (৯ মে) বলেন, ‘গ্যাসের চাহিদা পূরণে বিভিন্ন বাজার থেকে আরো আট কার্গো এলএনজি আমদানি করা হবে। এছাড়া জুন মাসে আরো চার কার্গো আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি সই হয়েছে।’

পেট্রোবাংলা পরিচালক জানান, রাষ্ট্রায়ত্ত্ব পেট্রোবাংলা মে মাসের জন্য মোট ১১টি কার্গো নিশ্চিত করেছে। এগুলোর মধ্যে আজ পর্যন্ত তিনটি দেশে এসেছে। তিনি জানান, সরকার চাহিদা মেটাতে জুন মাসে স্পট মার্কেট এবং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় চারটি এলএনজি কার্গো নিশ্চিত করেছে। আরো কিছু কার্গো আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিতভাবে এলএনজি আমদানি কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। গ্যাস সরবরাহে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য বিকল্প উৎস থেকেও এলএনজি আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, এপ্রিল মাসজুড়ে মোট ৯টি এলএনজি কার্গো আমদানি করা হয়েছে। এর মধ্যে আটটি স্পট মার্কেট থেকে এবং একটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার অ্যানার্জি ট্রেডিং (কিউইটি) থেকে আমদানি করা হয়েছে।

 

আরপিজিসিএল জানায়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে এলএনজিবাহী কার্গোগুলো আমদানি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category