• শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
১৫ বছরের অমীমাংসিত সমস্যা চীনের হাতে তুলে দিল বাংলাদেশ : মোদীর জন্য দু:স্বপ্ন মীরসরাইয়ে কাভার্ড ভ্যান ছিনতাই: ৬ লাখ ৮৭ হাজার টাকার গার্মেন্টস পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৪ জিপিএ-৫ নির্ভরতা থেকে বেরিয়ে আধুনিক শিক্ষাব্যবস্থার আহ্বান শিক্ষামন্ত্রীর হজযাত্রীদের সৌদি যাত্রা অব্যাহত, এখন পর্যন্ত পৌঁছেছেন ৫০ হাজারের বেশি ন্যায়বিচার নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্তের আহ্বান আইনমন্ত্রীর জেলা নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা, প্রধান অতিথি তারেক রহমান লন্ডনের পথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লন্ডনের পথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬: ১০০ মিটার দৌড়ে জেলা চ্যাম্পিয়ন ফটিকছড়ির প্রেমা চৌধুরী! আগামীকাল থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন

মীরসরাইয়ে কাভার্ড ভ্যান ছিনতাই: ৬ লাখ ৮৭ হাজার টাকার গার্মেন্টস পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৪

একুশে সংবাদ ডেস্ক / ৩১ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

 

 

চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ড ভ্যান ছিনতাই করে গার্মেন্টস পণ্য লুটের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত প্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকার টি-শার্ট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মীরসরাই থানায় দায়ের করা মামলা নং-১২, তারিখ ২৬ এপ্রিল ২০২৬, ধারা ৪২০/৪০৬ পেনাল কোডে এ ঘটনা তদন্তে এই সাফল্য আসে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ৩৪টি কার্টুনে মোট ৬০৯ পিস টি-শার্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান চট্টগ্রামের কেডিএস ডিপোর উদ্দেশ্যে রওনা হয়। যার আনুমানিক মূল্য ছিল ৭ লাখ ৩৫০ টাকা।

পথিমধ্যে মীরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রংধনু ফিলিং স্টেশনের পাশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চালক ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ৪টার দিকে ৭ সদস্যের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে চালককে জিম্মি করে। পরে জীবননাশের হুমকি দিয়ে কাভার্ড ভ্যানসহ গার্মেন্টস পণ্য ছিনিয়ে নেয়। পরবর্তীতে চালককে সীতাকুণ্ড থানার এলাকায় হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এর নির্দেশনায় মীরসরাই সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাদিম মাহমুদার চৌধুরীর নেতৃত্বে এবং মীরসরাই থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তার সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গত ৭ মে দুপুর ২টা থেকে ৮ মে ভোর ৫টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর বাকলিয়া, সদরঘাট ও কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ নাজিম মিয়া (২৫), কুমিল্লা
মোঃ হারুন ওরফে ভাইসাব (২৯), চট্টগ্রাম সদরঘাট
মোঃ সোহাগ (২২), কুমিল্লা
মোঃ নজরুল ইসলাম (৪৬), কুমিল্লা

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নজরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন টেরীবাজার এলাকার একটি গোডাউন থেকে লুণ্ঠিত ৩৩টি কার্টুনে থাকা ৫৯৮ পিস টি-শার্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা।

এছাড়া লুণ্ঠিত মালামাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত আরেকটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

মীরসরাই থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা