• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের র‌্যাংকিংয়ে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন : আরচ্যারী ওয়ার্ল্ড কাপ

খেলাধুলা ডেস্ক / ২৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

চায়নার সাংহাইতে অনুষ্ঠিত “আরচ্যারী ওয়ার্ল্ড কাপ ২০২৬, স্টেজ-২”এ বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে চূড়ান্ত র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থান অর্জণ করেছে।

বাংলাদেশ রিকার্ভ পুরুষ দল কোয়ালিফিকেশন রাউন্ডে ২১৬০ স্কোরের মধ্যে ১৯৮৯ স্কোর করে ২০ দলের মধ্যে ৯ম র‌্যাংকিং অর্জন করে। পরবর্তীতে ২০টি দল নিয়ে এলিমিনেশন রাউন্ডের ১/১২ খেলা অনুষ্ঠিত হয়। এই রাউন্ডে বাংলাদেশসহ ৪টি দল বাই পেয়ে ১/৮ রাউন্ডে উন্নীত হয়। ১/৮ রাউন্ডে বাংলাদেশ ৬-২ সেটে শক্তিশালী ভারতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ২-৬ সেটে অপর শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার নিকট পরাজিত হয়। এর ফলে বাংলাদেশ চূড়ান্ত পর্যায়ে বিশ্বের ৬ নম্বর স্থান অর্জন করে।

এদিকে বাংলাদেশের রিকার্ভ পুরুষ আরচ্যার আব্দুর রহমান আলিফ “আরচ্যারী ওয়ার্ল্ড কাপ ২০২৬, স্টেজ-২” এ ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬৬৭ স্কোর করে অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে নতুন এশিয়ান রেকর্ড গড়েন। পূর্ববর্তী রেকর্ড ছিল ৬৬৬।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category