• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Headline
চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর খুলছে পাগলা মসজিদের ১৩ দানবাক্স, নতুন রেকর্ডের প্রত্যাশা ডেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স, দ্রুতই এক গোল শোধ নরওয়ের পেপের জোড়া গোলে ইতিহাস গড়ল আইভরি কোস্ট, বিদায় কুরাসাও জনবান্ধব ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়তে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ, ইরানকে দায়ী করলেন ট্রাম্প ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রীর মানবতার সেবায় প্রয়োজন ত্যাগের মানসিকতা: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত, আসছে আইন সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নযাত্রায় ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে চীন: শি জিনপিং

মায়ের অপেক্ষায় তিন এতিম সন্তান, নওগাঁ জেলগেটে হৃদয়বিদারক দৃশ্য

নওগাঁ প্রতিনিধি: / ৭৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ এলাকায় এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে পারিবারিক বিরোধ ও আইনি জটিলতা। দুই মাস আগে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি তোহা হোসেন মারা যাওয়ার পর থেকেই অসহায় হয়ে পড়ে তার স্ত্রী ও তিন শিশু সন্তান।

পরিবারের অভিযোগ, তোহা হোসেনের মৃত্যুর পর সম্পত্তি নিয়ে বিরোধ শুরু হয়। এ ঘটনায় তার সৎ ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন স্বজনরা। তাদের দাবি, পরিকল্পিতভাবে মাদক মামলায় জড়িয়ে গত ২৬ এপ্রিল তোহার স্ত্রী আখি খাতুনকে আটক করা হয় এবং পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এরপর থেকেই তিন শিশু সন্তান মায়ের জন্য মানবেতর জীবন কাটাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ছোট ছোট শিশুরা প্রতিদিন জেলগেটের বাইরে ঘুরে বেড়ায়— শুধু একবার মাকে দেখার আশায়। আইন-কানুন কিংবা মামলার জটিলতা বোঝার বয়স হয়নি তাদের; তারা শুধু জানে, লাল দেয়ালের ওপারে তাদের মা বন্দি।

স্থানীয়দের ভাষ্য, শিশু তিনটি অনেক সময় না খেয়ে দিন কাটাচ্ছে। তাদের দেখভালের মতো তেমন কেউ এগিয়ে আসেনি। বিষয়টি এলাকায় ব্যাপক মানবিক উদ্বেগ সৃষ্টি করেছে।

এদিকে আখি খাতুনের পরিবারের দাবি, তিনি নির্দোষ এবং দ্রুত তার জামিনের ব্যবস্থা করা প্রয়োজন। স্থানীয় সচেতন মহল ও মানবাধিকারকর্মীরা শিশুদের ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও সহানুভূতির ঝড় উঠেছে। অনেকেই শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category