• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
২০২৬-২৭ অর্থবছরের বাজেট: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বাস্তবায়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান ড. মঈন খানের নেপালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশিষ্টজনদের মাঝে বাংলাদেশের আম উপহার শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ‘এটি ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট’ — স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়তে শিক্ষা কারিকুলাম পুনর্গঠন করছে সরকার: তথ্যমন্ত্রী বাপেক্সকে শক্তিশালী করে গ্যাস অনুসন্ধান জোরদার করবে সরকার: জ্বালানি মন্ত্রী উত্তরাঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা খতিয়ে দেখতে আসছে চীনা প্রতিনিধিদল ‘এটি সবার বাজেট, কোনো বিশেষ গোষ্ঠীর নয়’ — অর্থমন্ত্রী বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

বাজিতপুর মডেল মসজিদে মাওলানা আব্দুস সাত্তার সাহেবকে রাখার দাবিতে জনমত জোরালো

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বাজিতপুর-এর ঐতিহ্যবাহী মডেল মসজিদে সম্মানিত আলেম মাওলানা আব্দুস সাত্তার সাহেবকে বহাল রাখার দাবিতে সাধারণ মুসল্লি ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোচনা ও জনমত সৃষ্টি হয়েছে।

ধর্মপ্রাণ মানুষদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও দ্বীনি খেদমতের মাধ্যমে মসজিদে ইমামতি ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন।

স্থানীয় মুসল্লিদের মতে, মাওলানা আব্দুস সাত্তার সাহেব একজন যোগ্য, বিনয়ী ও গ্রহণযোগ্য আলেম। তার বয়ান, কোরআন শিক্ষাদান এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। ফলে তাকে মসজিদে বহাল রাখার দাবি দিন দিন আরও জোরালো হচ্ছে।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, “আমরা চাই মাওলানা আব্দুস সাত্তার সাহেব বাজিতপুর মডেল মসজিদেই দায়িত্ব পালন চালিয়ে যান। তিনি শুধু একজন ইমাম নন, বরং সমাজের জন্য একজন আদর্শ পথপ্রদর্শক।”

সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানিয়েছেন।

ধর্মীয় সম্প্রীতি, সুন্দর পরিবেশ এবং মুসল্লিদের আস্থার জায়গা হিসেবে বাজিতপুর মডেল মসজিদে মাওলানা আব্দুস সাত্তার সাহেবকে বহাল রাখার দাবিতে এখন পুরো এলাকায় এক ধরনের ঐক্যবদ্ধ জনমত তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা