• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

নোরা ফাতেহি ফুটবল বিশ্বকাপে ঝড় তুলবেন 

বিনোদন ডেস্ক : / ৩৭ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। তিনটি দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠানেই থাকবেন সেই দেশের শিল্পী ছাড়াও অনেক তারকা। বিশ্বকাপের অনুষ্ঠান মাতাবেন কেটি পেরি, ফিউচার, আলানিস মোরিসেটে, মাইকেল বাবলের মতো তারকারা। কানাডার অনুষ্ঠানে থাকছেন নোরা ফাতেহিও।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে কলম্বিয়ার মহাতারকা জে বলভিন, একাধিক গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত মেক্সিকোর রক ব্যান্ড মানা এবং পপ তারকা আলেজান্দ্রো ফের্নান্দেজ় পারফর্ম করবেন। মেক্সিকোর লাতিনো পপ তারকা বেলিন্দা এবং গায়ক-সুরকার লিলা ডাউন্সকেও আনার চেষ্টা চলছে। থাকবেন দক্ষিণ আফ্রিকার গায়ক-সুরকার টাইলা এবং লস অ্যাঞ্জেলেস আজুলেস।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, পুরো বিশ্বের মানুষ যাতে দেখতে পারে সেই পরিকল্পনা আমাদের রয়েছে। মেক্সিকো সিটি দিয়ে শুরু হয়ে টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসেও তা ছড়িয়ে পড়বে। ফুটবল এবং সংস্কৃতির মেলবন্ধন দেখা যাবে।
১২ জুন দ্বিতীয় ম্যাচে খেলবে কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা। সেই ম্যাচে গায়ক মোরিসেটে, বাবল, আলেসিয়া সারা, এলিয়ানা, জেসি রেয়েজ় এবং নোরা ফাতেহির পারফর্ম করার কথা।

একই দিনে দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্র খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। লস অ্যাঞ্জেলেসের সেই ম্যাচে পপ তারকা পেরি থাকবেন। তার সঙ্গে র‌্যাপার ফিউচার, কে-পপ ব্যান্ড ব্ল্যাঙ্কপিঙ্কের লিসা, ব্রাজ়িলীয় মহাতারকা আনিতা, রেমা এবং তাইলা থাকবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category