• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

আসিতেছে হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরীর

আন্তজাতিক ডেস্ক / ৯০ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

৬ যাত্রী অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইনে রাখা হবে প্রমোদতরী এমভি হন্ডিয়াস জাহাজে হান্টাভাইরাসে আক্রান্ত ছয়জন যাত্রী শুক্রবার অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন। সেখানে তাদের বিশ্বের অন্যতম কঠোর কোয়ারেন্টাইন ব্যবস্থার আওতায় রাখা হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার।

খবর বার্তা সংস্থা এএফপির।

বাটলার জানান, ছয়জন যাত্রীর মধ্যে চারজন অস্ট্রেলীয়, একজন ব্রিটিশ এবং একজন নিউজিল্যান্ডের নাগরিক। তারা ফ্লাইটে ওঠার আগে পরীক্ষায় নেগেটিভ ছিলেন। দুপুরের দিকে (০২০০ জিএমটি) অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে অবতরণের পরপরই তাদের আবারও পরীক্ষা করা হবে।

তিনি বলেন, এরপর তাদের পার্থ শহরের উপকণ্ঠে বিশেষভাবে নির্মিত একটি কোয়ারেন্টাইন কেন্দ্রে নেওয়া হবে।

মন্ত্রী বাটলার অস্ট্রেলিয়ান সম্প্রচার মাধ্যম এবিসি’কে বলেন, তারা অন্তত তিন সপ্তাহ ওই কোয়ারেন্টাইনে থাকবেন।

তিনি বলেন, ‘তারা এখন দেশে ফেরার পথে রয়েছে এবং বিশ্বের সবচেয়ে কঠোর কোয়ারেন্টাইন ব্যবস্থার আওতায় তাদের রাখা হবে।’

তাদের বহনকারী বিমানটি বৃহস্পতিবার নেদারল্যান্ডস থেকে যাত্রা শুরু করে। এতে থাকা সব যাত্রীকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরিধান বাধ্যতামূলক করা হয়।

কোভিড-১৯ মহামারির সময় দেশে ফেরা যাত্রীদের জন্য বিশেষভাবে নির্মিত ৫০০ শয্যার ওই কোয়ারেন্টাইন কেন্দ্রটি তৈরি করা হয়েছিল।

এর আগে এমভি হন্ডিয়াস ক্রুজ জাহাজে ইঁদুর-বাহিত এই বিরল ভাইরাস ছড়িয়ে পড়ে। এতে তিনজনের মৃত্যু হয় এবং বিশ্বজুড়ে স্বাস্থ্য সতর্কতা তৈরি হয়।

জাহাজটি ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এই ভাইরাসের কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে সাধারণ মানুষের জন্য ঝুঁকি কম। তারা একে কোভিড-১৯ মহামারির সঙ্গে তুলনা করতে মানা করেছেন।

ভাইরাসটির সম্ভাব্য ৪২ দিনের সুপ্তিকাল বিবেচনায় প্রাথমিক তিন সপ্তাহের কোয়ারেন্টাইনের পর যাত্রীদের পরবর্তী ব্যবস্থাপনা কী হবে, সে বিষয়ে অস্ট্রেলিয়া এখনো সিদ্ধান্ত নেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category