• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Headline
লালমনিরহাট বিমানবন্দর ঘিরে নতুন আলোচনা: কৌশলগত গুরুত্ব ও আঞ্চলিক ভূরাজনীতি মাদক ও উগ্রবাদ মুক্ত মিরপুর মাজার: উরস সফল করতে চাই সমন্বিত উদ্যোগ -এ আর জাফরী চীন-আমেরিকা সমীকরণে ইরান ইস্যু: নতুন ভূরাজনৈতিক কৌশলের ইঙ্গিত জামিয়া ইসলামিয়া মাযাহিরুল উলুম ভাগলপুর মাদ্রাসা রক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান আসিতেছে হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরীর চুক্তি হলো কিন্তু টিকবে তো: সিএনএনের বিশ্লেষণ যুদ্ধ শুরুর পাল্টা হুঁশিয়ারি ইসরাইলের :  ইরানের শেষ রক্তবিন্দু পর্যন্ত আগামীকাল প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন  সমঝোতা স্মারক সই জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রে ২০২৭ শিক্ষাবর্ষ পাঠ্যবইয়ে ফিরছে প্রকৃত ইতিহাস: এনসিটিবি চেয়ারম্যান

মাদক থেকে দূরে রাখতে শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু

অনলাইন ডেস্ক. / ২ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাদক থেকে সন্তানদের রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে প্রতিদিন অন্তত দুই ঘণ্টা খেলাধুলার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহরে অনেক বড় বড় ভবন নির্মাণ হলেও শিশুদের খেলাধুলার জন্য পর্যাপ্ত খোলা জায়গা নেই। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি তারা বিভিন্ন নেতিবাচক কর্মকা-ের দিকেও ঝুঁকে পড়ছে।

তিনি আরও বলেন, জেলার প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে অন্তত একদিন খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে। মাদকের পরিবর্তে খেলাধুলা ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। একটি প্রজন্ম নেশার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তাদের সঠিক পথে ফিরিয়ে এনে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে। তাহলেই দেশ আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিরাজগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা