• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Headline
এনসিপির পাঁচ নেতাকে উপদেষ্টা করে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি ঘোষণা বিমানবন্দরের নিরাপত্তায় গাফিলতি হলে কঠোর শাস্তি আজ বিশ্ব শিক্ষক দিবস ১০০ গুণী শিক্ষককে জাতীয় সম্মাননা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও সালাহউদ্দিন আহমেদের আশু আরোগ্য কামনায় ডেমরা থানা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী বিশ্ব বসতি দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ, ২০৫০ সালে বিশ্বের শীর্ষ জনবহুল নগরীর শঙ্কা ৪ হাজার ৫৮৬ ইউনিয়নে নতুন উপকারভোগী বাছাই ডিসেম্বরে দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ

সৌদিতে ব্যাপক ধরপাকড়,  গ্রেপ্তার সাড়ে ৯ হাজার অবৈধ প্রবাসী

আন্তজাতিক ডেস্ক / ৮৭ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে সৌদি আরবের কর্তৃপক্ষ। দেশটির নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে নয় হাজার ৫৭৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৬ মে) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর সৌদি গেজেটের।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ৭ থেকে ১৩ মে পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৮৬৫ জন আবাসন (ইকামা), ৩ হাজার ৩১৯ জন সীমান্ত নিরাপত্তা, এক হাজার ৩৯২ জন শ্রম আইন লঙ্ঘনকারী।

অভিযানের সময় আরও জানানো হয়, একই সময়ে ১১ হাজার ২৭২ জন অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৩১১ জনকে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ১১ হাজার ২২৬ জনকে ফিরতি যাত্রার টিকিট ও ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করার প্রক্রিয়ায় রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির চলমান এই অভিযানকে অভ্যন্তরীণ নিরাপত্তা ও শ্রমবাজার নিয়ন্ত্রণ জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।

দেশটি জানিয়েছে, বর্তমানে ২৫ হাজার ৫৯ জন পুরুষ ও এক হাজার ৫৭৩ জন নারীসহ মোট ২৬ হাজার ৬৩২ প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা কার্যকর করার প্রক্রিয়া চলছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কোনো ব্যক্তিকে দেশে প্রবেশে সহায়তা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

নতুন সতর্ক বার্তায় বলা হয়েছে, অবৈধ প্রবেশে সহায়তা করা, তাদের পরিবহন, আশ্রয় দেয়া বা যেকোনো ধরনের সহায়তা বা সেবা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
এ ছাড়া এ ধরনের কাজে ব্যবহৃত যানবাহন ও যেসব ঘরবাড়িতে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয়া হবে, সেগুলোও বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category