• শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সাত বছরের রামিসা হত্যার বিচার চাইলেন তামিম-শান্ত-জ্যোতিরা

অনলাইন ডেস্ক. / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর সাত বছরের শিশুকে হত্যাকান্ডের বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভেরিফায়েড পেইজে পোস্ট করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ আরও অনেকেই।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ভুক্তভোগী শিশুর গ্রাফিকস ছবি পোস্ট করেছেন তামিম। পোস্টে তামিম লিখেছেন, ‘রামিসা হত্যার বিচার চাই।’

ভুক্তভোগী শিশুর স্কেচ ছবি পোস্ট করে শান্ত লিখেছেন, ‘আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে, ভয় যেন না পায় এবং স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো রামিসার জীবন যেন এভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করু। আর দোষীদের এমন শাস্তি হোক, যা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকে।’

রামিসা হত্যাকান্ডের বিচার চেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। তিনি লিখেছেন, ‘আজ সকালে খবরটা শুনে স্তব্ধ হয়ে গেছি। ছোট্ট রামিসার নিরাপত্তা, ভালোবাসা আর আশ্রয় পাওয়ার কথা ছিল। এমন ভয়ানক নিষ্ঠুরতা আর নয়। এই নিষ্পাপ শিশুর জন্য দ্রুত ও সঠিক বিচার জোরালোভাবে দাবি করছি। কোনো পরিবার যেন কখনও এমন অসহনীয় কষ্ট ও ট্র্যাজেডির মধ্য দিয়ে না যায়।’

সাত বছরের শিশু হত্যার বিচার চেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও। এক পোস্টে লিটন লিখেন, ‘কন্যাসন্তানের বাবা হিসেবে খবরটি শোনা অত্যন্ত উদ্বেগজনক এবং মর্মান্তক। এ ধরনের ঘটনা কোন সমাজেই সহ্য করা যায় না। আমাদের সন্তানদের জন্য এমন একটি নিরাপদ পৃথিবী প্রয়োজন, যেখানে তারা ভয় ছাড়া বড় হতে পারে। যেকোনো অন্যায়ের সঠিক বিচার হওয়া প্রয়োজন। রামিসার ক্ষেত্রেও দ্রুত বিচার হতে হবে। আমরা যখন রামিসার জন্য সমস্বরে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি, তখন স্পষ্টভাবে বলি, এই ধরনের অপরাধে কঠোর শাস্তি প্রাপ্য। আমরা আর কখনও এমন কোনো ট্র্যাজেডি আর দেখতে চাই না।’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে জ্যোতি লিখেছেন, ‘ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনও ফুটবে ন। রামিসা হত্যার বিচার চাই। জাস্টিস ফর রামিসা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা