• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Headline
চ্যানেল আইয়ে জনপ্রিয় জুটি ‘অন্যরকম ভালোবাসা’ তানজিন তিশার ফেরা : ছোট পর্দায় ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে ৩০টির বেশি দেশের মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের ১৯৭৮ সালের পর উত্তরসূরি নেদারল্যান্ডসের প্রথম বিদেশি কোচ জাভি টেস্ট ইতিহাসে তামিমকে টপকে দ্বিতীয় স্থানে মোমিনুল বিএনপি থেকে পদত্যাগ করেছেন : মির্জা ফখরুল মৎস্যজীবী দলের নেতৃত্বে দায়িত্ব পেলে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় : নাদিম চৌধুরী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯৩ রাজারবাগে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: আইজিপি 

ফিফা বিশ্বকাপ : ইবোলার কারণে কঙ্গোকে বাধ্যতামূলক আইসোলেশনের নির্দেশ যুক্তরাষ্ট্রের

খেলাধুলা ডেস্ক / ৩৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজ দেশে ইবোলার প্রাদুর্ভাবের কারণে কঙ্গোর জাতীয় ফুটবল দলের সদস্যদের বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে বাধ্যতামূলকভাবে আইসোলেশনে থাকতে হচ্ছে। হোয়াইট হাউসের বিশ্বকাপ বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি শুক্রবার নিশ্চিত করেছেন, বর্তমানে বেলজিয়ামে অনুশীলনরত কঙ্গো দলকে ২১ দিনের জন্য কঠোর সুরক্ষাবলয়ের মধ্যে থাকতে হবে। এই নিয়ম ভঙ্গ করলে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি বাতিল হতে পারে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে কঙ্গো রয়েছে ‘কে’ গ্রুপে। দলটির প্রথম ম্যাচ ১৭ জুন হিউস্টনে পর্তুগালের বিপক্ষে। এরপর ২৩ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় কলম্বিয়ার মুখোমুখি হবে তারা এবং ২৭ জুন আটলান্টায় খেলবে উজবেকিস্তানের বিপক্ষে।

জুলিয়ানি বলেন, ‘আমরা কঙ্গোকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, ১১ জুন হিউস্টনে যাওয়ার আগে তাদের অবশ্যই ২১ দিন নিজেদের সুরক্ষাবলয় অক্ষুণ্ন রাখতে হবে। কঙ্গো সরকারকেও পরিষ্কারভাবে বলা হয়েছে, এই নিয়ম ভাঙলে যুক্তরাষ্ট্র সফরের অনুমতি নাও মিলতে পারে।’

কঙ্গো দলের সব খেলোয়াড় এবং ফরাসি প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। অধিকাংশ ফুটবলার ইউরোপের বিভিন্ন পেশাদার ক্লাবে খেলেন। তাদের মধ্যে ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলছেন ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা ও ফরোয়ার্ড ইয়োয়ানে উইসা। এছাড়া দলের অধিনায়ক ও ডিফেন্ডার শঁসেল মবেম্বা খেলছেন ফ্রান্সের শীর্ষ লিগে।

জুলিয়ানি জানান, বিশ্বকাপ ঘিরে স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ঝুঁকি যেন আমাদের সীমান্তে প্রবেশ করতে না পারে।’

চলতি মাসের শুরুতে কঙ্গোতে ইবোলার বিরল ধরন ‘বুন্ডিবুগিও’ ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়। প্রায় ৬০০ সন্দেহভাজন আক্রান্তের মধ্যে ১৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইবোলা পরিস্থিতির কারণে কঙ্গো রাজধানী কিনশাসায় নির্ধারিত অনুশীলন ক্যাম্প বাতিল করে দলটি বেলজিয়ামে চলে যায়। সেখানে ৩ জুন লিয়েজে ডেনমার্কের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এছাড়া ৯ জুন দক্ষিণ স্পেনে চিলির বিপক্ষেও আরেকটি প্রীতি ম্যাচ রয়েছে কঙ্গো দলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category