• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

 ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন : সালমান শাহ হত্যা মামলায়

বিনোদন ডেস্ক : / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনের ৫ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে গত ২৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করেন। পরবর্তীতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন। তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে আদালতে রিমান্ড চাওয়ার পেছনে তিনটি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে।

সিআইডির দাবি, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহ হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা সহজ হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে! এছাড়া, বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে এবং কার প্ররোচনায় দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, সে বিষয়েও জানতে রিমান্ডে নেওয়া জরুরি।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন আশরাফুল হক ডন। সেই দিন আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর ১২ আগস্ট তাঁকে আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালাত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category