• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: / ৬৮ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

শিশু রামিসা হত্যা মামলায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনমন্ত্রী বলেন, “আমাদের কাছে যে তথ্য-প্রমাণ রয়েছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলেই আমাদের প্রত্যাশা।”

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, সংশোধন কমিটিতে বিরোধীদল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। তারা পরে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। বর্তমানে সরকার তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সবার দায়িত্ব। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সরকার সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে। দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে এবং পর্যায়ক্রমে তা সারাদেশে সম্প্রসারণ করা হবে। পাশাপাশি মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের জন্য সরকারিভাবে ভাতা প্রদানের পরিকল্পনাও রয়েছে।

জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category