• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Headline
হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই ১৮ বছরের নিচে তামাক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী ভারতের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ নেপাল যুগের জিন্নাহ নাহিদ, যুগের মওদূদী সাদিক কায়েম’— পাটওয়ারীর পোস্ট ঘিরে আলোচনা সংসদে বিরোধীদলের ভূমিকা মন্ত্রীদের চেয়েও গুরুত্বপূর্ণ: ডা. তাহের জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান তরুণ সমাজকে অনুপ্রাণিত করে জিয়াউর রহমানের আদর্শ: ঢাবি উপাচার্য সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন সমাজকল্যাণমন্ত্রী ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, স্বস্তির যাত্রা ১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেক্স / ৩৪ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬
রবিবার দুপুরে সরকারি বাসভবনে সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : পিআইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

রোববার দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত মন্ত্রীর সরকারি বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস ও শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা অংশ নেয়। তারা মন্ত্রীর বাসভবনে এসে আনন্দ-উল্লাসে সময় কাটায়।

এ সময় মন্ত্রী শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে কথা বলেন। শিশুদের ঈদের অভিজ্ঞতার গল্প শোনেন এবং তাদের সঙ্গে সময় কাটান।

অনুষ্ঠানে শিশুদের জন্য মৌসুমী ফলসহ বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হয়। মন্ত্রী নিজে শিশুদের আপ্যায়ন করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এ ধরনের আয়োজন তাদের জীবনে একটি স্মরণীয় দিন হিসেবে থাকবে।

মন্ত্রী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো আমাদের সকলের দায়িত্ব।

তিনি আরও বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানান তিনি, যাতে প্রান্তিক ও অনাথ শিশুরা সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা