• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline
হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই ১৮ বছরের নিচে তামাক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী ভারতের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ নেপাল যুগের জিন্নাহ নাহিদ, যুগের মওদূদী সাদিক কায়েম’— পাটওয়ারীর পোস্ট ঘিরে আলোচনা সংসদে বিরোধীদলের ভূমিকা মন্ত্রীদের চেয়েও গুরুত্বপূর্ণ: ডা. তাহের জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান তরুণ সমাজকে অনুপ্রাণিত করে জিয়াউর রহমানের আদর্শ: ঢাবি উপাচার্য সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন সমাজকল্যাণমন্ত্রী ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, স্বস্তির যাত্রা ১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা

১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: / ৪৮ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:

পদ্মা ও যমুনা সেতু পারাপারকারী যানবাহন থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে এ টোল আদায় সম্ভব হয়েছে।

২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে পদ্মা সেতু দিয়ে মোট ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।

একই সময়ে যমুনা সেতু দিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, কার্যকর ব্যবস্থাপনার ফলে ঈদুল আজহার ছুটিতে যাত্রীদের জন্য সড়কপথে নিরাপদ, মসৃণ ও শান্তিপূর্ণ ভ্রমণ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করছেন। এর ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করেছেন, যার ফলে ঈদযাত্রা হয়েছে আরও স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা