• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Headline
বিএনপি কর্মসংস্থান তৈরির সরকার : রিজভী রামিসা হত্যার দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল, মার্কেট ও দোকান ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী বাসসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল সাংবাদিকদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি: তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় একই দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ২জন অসুস্থ হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই ১৮ বছরের নিচে তামাক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

মিঠাপুকুরে বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ২জন অসুস্থ

আশরাফুল ইসলাম / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল (মদ) পানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলার ৫ নম্বর বালারহাট ইউনিয়নের বাজার এলাকায় রবিবার রাতে একসঙ্গে মদ পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। সোমবার চিকিৎসাধীন অবস্থায় ৩জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০), একই ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা গ্রামের মৃত কফুর উদ্দিনের ছেলে মো. সাজু মিয়া (৫৫)।
এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বুজরুক ঝালাই পাকারমাথা এলাকার মৃত সুলতান আলীর ছেলে মো. এরশাদ মিয়া (৪০)। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে বালারহাট বাজারে  একসঙ্গে তারা নিষিদ্ধ অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরলে অসুস্থ হয়ে পড়েন।  বিষক্রিয়ার কারণে  ছাত্তার মিয়া,  হুজুর আলী ও সাজু  মারা যান। অপর ২জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ।তবে জলিল ও এরশাদ চিকিৎসাধীন বলে জানান মাইদুল।
বালারহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মদ্যপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে । তবে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন করার চেষ্টা করা হয়েছিল।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষাক্ত মদ পানে মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসন ঘটনাস্থলে যায়। ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের কোনো সুযোগ নেই। আইনি প্রক্রিয়া অনুযায়ী মরদেহগুলোর সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। একই সঙ্গে অবৈধ ও বিষাক্ত অ্যালকোহল বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে মোবাইল কোর্ট ও নিয়মিত মামলার মাধ্যমে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
অন্যদিকে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ শিকদার জানান, বিষাক্ত মদ পানের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, অবৈধ ও বিষাক্ত মদের ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করা হলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা