• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
শেষ মুহূর্তে কাতারের নাটকীয় ড্র, সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ সমতা কর ছাড়ের ঘোষণা, বাজারে নেই প্রভাব; বেড়েছে চাল-ডালের দাম ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ: খুলশী থানার ওসি প্রত্যাহার সরকারকে বেশি দিন সময় দেওয়া হবে না: জামায়াত আমির বাজেটের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম দেশের ১০ জেলা হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সেবা ‘সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’ : প্রধানমন্ত্রী মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে উপযোগী পরিবেশ গড়ে তুলতে হবে: আইনমন্ত্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে প্রাথমিক চিকিৎসাসেবা: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় মাতামুহুরী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্যসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (এনআইসিএআর)-এর ১২০তম সভায় মাতামুহুরী উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। চকরিয়া উপজেলার দক্ষিণাঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে নতুন এ প্রশাসনিক ইউনিট গঠন করা হয়েছে।

নতুন উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো— বদরখালী, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, ভেওলা মানিকচর, ঢেমুশিয়া ও কেনাখালী।

মাতামুহুরী নদীর তীরে অবস্থিত উপজেলার আয়তন ১৪৩ দশমিক ৮ বর্গকিলোমিটার। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পর নতুন উপজেলা ও থানা প্রতিষ্ঠার মাধ্যমে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা