• বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Headline
বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে : যুব প্রতিমন্ত্রী আমিনুল হক আগামী ২৬শে জুন পবিত্র আশুরা প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী ববি হকের লাইনচ্যুত  কলকাতায় তোপের মুখে পড়ার গুঞ্জন, যা বললেন অভিনেতা মোশাররফ করিম ছিটকে ডিফেন্ডার লিভরামেন্টোর পরিবর্তে ইংল্যান্ড বিশ্বকাপ দলে চালোবা ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশন ২-১ বাংলাদেশের চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের বৈঠক : রাষ্ট্রীয় গণমাধ্যম হরমুজ প্রণালী শুক্রবার পুরোপুরি খুলে যাবে : ডোনাল্ড ট্রাম্প জলবায়ুজনিত ৩ ঝুঁকিতে বিশ্বের ১০০ কোটিরও বেশি শিশু : ইউনিসেফ

ছিটকে ডিফেন্ডার লিভরামেন্টোর পরিবর্তে ইংল্যান্ড বিশ্বকাপ দলে চালোবা

খেলাধুলা ডেস্ক / ২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

কাফ ইনজুরির কারনে ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার টিনো লিভরামেন্টো। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ মিশন শুরু করার আগ মুহূর্তে লিভরামেন্টোর পরিবর্তে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন ট্রেভো চালোবা। এক বিবৃতিতে ইংল্যান্ড দলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিউক্যাসলের ২৩ বছর বয়সী এই রাইট-ব্যাক রোববার কানসাস সিটিতে দলের বেস ক্যাম্পে ট্রেনিংয়ের সময় ইনজুরিতে আক্রান্ত হন। তার পরিবর্তে ইংল্যান্ডের হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ২৬ বছর বয়সী চেলসির সেন্টার-ব্যাক চালোবাকে দলভূক্ত করা হয়েছে। যদিও টেক্সাসের আর্লিংটনে আগামীকাল ম্যাচের আগে তিনি দলের সাথে যোগ দিতে পারছেন না।

বিবৃতিতে বলা হয়েছে, চেলসি ডিফেন্ডারের কানসাস সিটিতে দলের বেস ক্যাম্পে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, অন্যদিকে দলের বাকি সদস্যরা বুধবার ক্রোয়েশিয়াার বিপক্ষে থ্রি লায়ন্সের উদ্বোধনী গ্রুপ ম্যাচ খেলতে টেক্সাসের ডালাসে যাবে।

গতকাল দুপুরে ট্রেনিং ক্যাম্পে লিভরামেন্টো কাফ ইনজুরিতে আক্রান্ত হবার পর স্ক্যান রিপোর্ট অনুযায়ী তার আর বিশ্বকাপে খেলা হচ্ছেনা। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ছয় ম্যাচ খেলা লিভরামেন্টো উরুর ইনজুরির কারনে প্রিমিয়ার লিগের শেষ সপ্তাহটা বিশ্রামে ছিলেন।

গ্রুপ-এল’এ ইংল্যান্ডের অপর দুই প্রতিপক্ষ হলো ঘানা ও পানামা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা