• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট  চুক্তি বাস্তবায়নে শুক্রবার সুইজারল্যান্ডে আলোচনা : যুক্তরাষ্ট্র-ইরান মার্কিন গণমাধ্যমে ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের ‘প্রচার কৌশল’- বিশ্বকাপের তিন ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার জোয়ানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের : ১-০  বিশ্বকাপের মাঠে আতঙ্কে ফুটবলাররা ,হঠাৎ ড্রোন ‘দিদি নাম্বার ওয়ান’ ছাড়লেন জনপ্রিয় রচনা! প্রদর্শিত ৪ সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্সে উৎসব আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল অভিনেত্রী সানি লিওনের! দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন রূপরেখা গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের : ১-০ 

খেলাধুলা ডেস্ক / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

টি-টোয়েন্টিতে খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। সে কারনে আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামে টাইগাররা। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট খায় স্বাগতিকরা। চট্টগ্রামে ব্যাটারদের ব্যর্থতায় ৪ উইকেটের হার দিয়ে সিরিজ শুরু করতে হয় বাংলাদেশকে।

নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নেতৃত্বের দায়িত্ব পাওয়া তাওহিদ হৃদয়। অস্ট্রেলিয়ার চার স্পিনারের ঘূূর্ণিতে কুপোকাত হয়ে ১৯ ওভারে অলআউট হবার আগে ১৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন আট নম্বরে নামা মাহেদি হাসান। এছাড়া সাইফ হাসান ২০, সৌম্য সরকার ১৭ ও তানজিদ হাসান-পারভেজ হোসেন ইমন ও অভিষেক ম্যাচ খেলতে নামা আব্দুল গাফফার সাকলাইন ১০ রান করে করেন।

বাংলাদেশের পতন হওয়া ১০ উইকেটের মধ্যে ৯ উইকেটই নেন অস্ট্রেলিয়ার চার স্পিনার এডাম জাম্পা-জোয়েল ডেভিস-ম্যাট রেনশ ও নিখিল চৌধুরি। জাম্পা-ডেভিস ৩টি করে, রেনশ ২টি ও নিখিল ১টি উইকেট নেন।

১৩২ রান তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়ার। ১০ বল বাকী রেখে জয়ের বন্দরে পা রাখে অসিরা।

দলের হয়ে কুপার কনোলি ২৭ বলে ৪৭ রানের ইনিংস খেলেন।

প্রথম টি-টোয়েন্টি হারের জন্য দলের ব্যাটারদের দায়ী করেন বাংলাদেশ অধিনায়ক হৃদয়। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের অন্তত ১৬০ বা ১৭০ রান করা উচিত ছিল।

ইনিংসের মাঝপথে আমরা পরপর উইকেট হারিয়েছি। এজন্য আমরা কোন জুটি গড়তে পারিনি।’

প্রথম ম্যাচে হারের দুঃস্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া হৃদয়। তিনি বলেন, ‘আশা করি এখান থেকে আমরা ঘুরে দাঁড়াবো। সবাই জানি আমরা কি ভুল করেছি। আশা করি পরের ম্যাচে আমরা ভুলগুলো কাটিয়ে উঠতে পারবো।’

ব্যাটাররা খারাপ করলেও প্রথম টি-টোয়েন্টিতে বোলারদের পারফরমেন্সে খুশি হৃদয়। তিনি জানান, প্রতি ম্যাচেই বোলাররা ভালো করছে। হৃদয় বলেন, ‘১৩১ রানের পুঁজি লড়াই করার জন্য যথেষ্ট নয়। এই রান নিয়ে লড়াই করতে হলে অনেক বেশি ভালো বল করতে হয়। অবশ্য প্রতিটি সিরিজ এবং প্রতিটি ম্যাচে বোলিং ইউনিট ভালো করেছে। পরের ম্যাচগুলোতেও বোলাররা আরও ভালো করবে বলে আমি আশা করি।’

জয় দিয়ে সিরিজ শুরু করতে পারায় খুশি অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান তিনি। তিনি বলেন, ‘জয় দিয়ে সিরিজ শুরু করাটা সবসময়ই আনন্দের। বিশেষ করে তিন ম্যাচের সিরিজে। এজন্য দলের সবাই অনেক বেশি আত্মবিশ্বাসী ও উজ্জীবিত হয়েছে। এখন আমাদের লক্ষ্য সিরিজ জয়। দ্বিতীয় ম্যাচও জিতে সিরিজ নিশ্চিত করতে চাই।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১২বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরমধ্যে বাংলাদেশ জিতেছে চারবার। অস্ট্রেলিয়ার জয় আটবার।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০২১ সালে মিরপুরে অসিদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

সিরিজ জয় নিশ্চিত করার মিশনে প্রথম ম্যাচের একাদশ ধরে রাখার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, নিখিল চৌধুরী, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহেনিম্যান, রিলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও এডাম জাম্পা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা