• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন AI ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে – ডিসির মতবিনিময় কিডনি ডায়ালাইসিসসহ উন্নত চিকিৎসা পৌঁছে যাবে উপজেলায়ঃ স্বাস্থ্যমন্ত্রী লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের দায়িত্বে ভারসাম্য জরুরি:সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সঠিক পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

সৌদি আরবকে উড়িয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল স্পেন

অনলাইন ডেস্ক / ৫৩ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

ইয়ামালের ইতিহাস গড়া গোলে দুর্দান্ত জয় ইউরো চ্যাম্পিয়নদের

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল স্পেন। তবে আসরের শুরুটা প্রত্যাশামতো হয়নি ইউরোপীয় চ্যাম্পিয়নদের। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে কিছুটা চাপে পড়ে দলটি।

তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি স্পেন। রোববার সৌদি আরবের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয় স্পেন। শেষ পর্যন্ত জয় পায় ৪-০ ব্যবধানে।

প্রথম ম্যাচে গোল না পাওয়ায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি স্পেনের জন্য ছিল গুরুত্বপূর্ণ। নকআউট পর্বের পথ সহজ করতে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামে তারা।

ম্যাচের শুরুতেই আলো ছড়ান তরুণ তারকা লামিনে ইয়ামাল। দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে নিজের প্রথম গোলের দেখা পাওয়ার পাশাপাশি গড়েন বিশেষ এক রেকর্ড।

১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে প্রথম গোল করার কীর্তি এতদিন ছিল শুধু ব্রাজিলের কিংবদন্তি পেলের। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর বয়সে গোল করেছিলেন পেলে। দীর্ঘ ৬৮ বছর পর সেই রেকর্ডে ভাগ বসালেন ১৮ বছর বয়সী ইয়ামাল।

এরপর আক্রমণের ধার আরও বাড়ায় স্পেন। ২১ মিনিটে জটলার মধ্যে থেকে গোল করে ব্যবধান বাড়ান মিকেল ওইয়ারসাবাল। মাত্র তিন মিনিট পর ২৪ মিনিটে আবারও গোল করেন ওইয়ারসাবাল। এবার দানি ওলমোর হেড থেকে পাওয়া বল জালে পাঠান তিনি।

প্রথম ২৫ মিনিটের মধ্যেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্পেন। প্রথমার্ধ শেষ হয় ৩-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিবর্তন আনেন স্পেন কোচ। মাঠ ছাড়েন ইয়ামাল ও ওইয়ারসাবাল। এরপর ৪৯ মিনিটে আরও একটি গোল পায় স্পেন। মার্ক কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ঠেকালেও বল গিয়ে লাগে হাসান আল তামবাকতির গায়ে, ফলে আত্মঘাতী গোলে ব্যবধান হয় ৪-০।

শেষ দিকে উভয় দলই আক্রমণ চালালেও আর গোল হয়নি। যোগ করা সময়ে পেদ্রো পোরোর ক্রস থেকে ফেরান তোরেস গোল করলেও ভিএআরের সিদ্ধান্তে অফসাইডের কারণে তা বাতিল হয়।

ম্যাচে পুরো আধিপত্য ছিল স্পেনের। ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে তারা মোট ২০টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সৌদি আরব মাত্র ৩টি শট নিতে পারে, যার একটি ছিল লক্ষ্যে।

এই জয়ে বিশ্বকাপের লড়াইয়ে আবারও নিজেদের শক্ত অবস্থান জানান দিল স্পেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category