• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline
গুমের অন্ধকার অধ্যায়কে সামনে এনেছে : ‘গুম দিবস’ নামে পরিচিত হেফাজতে ইসলামের আমির বাবুনগরীর সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট দিয়ে পানি বিপৎসীমার কাছাকাছি:  ছাড়ার প্রস্তুতি সাত নির্দেশনা ঢাকার যানজট নিরসনে : প্রধানমন্ত্রীর  আজ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নভেম্বরে তুরস্ক সফর করবেন  প্রেমের নাটক ও সিনেমা বন্ধে আইনি নোটিশ : নৈতিক অবক্ষয় নিরাপদে আছেন অপু : শুটিং করতে নেপাল সারে কোনো সংকট নেই, সুশৃঙ্খল বিতরণে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী আব্দুল বারী উষ্ণ হচ্ছে হিমালয়, গলছে হিমবাহ: বাড়ছে বন্যা-ভূমিধসের ভয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এয়ারএশিয়া গ্রুপের সিইওর সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক / ৭২ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারএশিয়া গ্রুপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বো লিংগাম

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ৩টা ১০ মিনিটেসাংরি-লা কুয়ালালামপুর এ অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক, পর্যটন এবং বেসামরিক বিমান চলাচল খাতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগ, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, যাত্রীসেবা উন্নয়ন এবং আঞ্চলিক বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তোলার সরকারের লক্ষ্য তুলে ধরেন এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়েও আলোকপাত করেন।

এয়ারএশিয়া গ্রুপের সিইও বো লিংগাম বাংলাদেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন বাজার, পর্যটন খাত এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে এয়ারএশিয়ার সহযোগিতা সম্প্রসারণ এবং সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সৌজন্য সাক্ষাৎটি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category