• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

ডেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স, দ্রুতই এক গোল শোধ নরওয়ের

একুশে সংবাদ ডেস্ক / ৫৩ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে ফ্রান্স। উসমান ডেম্বেলের জোড়া গোলে প্রথম ২০ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় লে ব্লুজ। তবে এক মিনিটের মধ্যেই একটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছে নরওয়ে।

ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে ফ্রান্স। খেলা শুরুর মাত্র ২৫ সেকেন্ডের মাথায় কিলিয়ান এমবাপ্পের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপরও একের পর এক আক্রমণে নরওয়ের রক্ষণে চাপ সৃষ্টি করে তারা।

সপ্তম মিনিটে এমবাপ্পের নিখুঁত পাস থেকে ডি-বক্সের ভেতর দারুণ এক শটে ফ্রান্সকে এগিয়ে দেন উসমান ডেম্বেলে।

এরপর ২০তম মিনিটে আবারও এমবাপ্পের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন ডেম্বেলে। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

তবে ২১তম মিনিটেই নরওয়ে ম্যাচে ফিরে আসে। অসগার্ডের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে স্ক্যান্ডিনেভিয়ান দলটি।

প্রথম ২১ মিনিটেই তিন গোল হওয়ায় ম্যাচটি জমে উঠেছে। এখন পর্যন্ত আক্রমণে এগিয়ে থাকলেও নরওয়ের দ্রুত প্রত্যাবর্তনে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category