• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

লালমাইয়ে ফোন করে ডেকে নিয়ে যুবককে গলাকেটে হত্যা

অরুণ কৃষ্ণ পাল (লালমাই প্রতিনিধি) / ১২৮ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় বাহার নামে এক যুবককে ফোন করে ডেকে নিয়ে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী রাসেলের স্ত্রী ঝুমু নামে একজনকে আটক করেছে লালমাই থানা পুলিশ।

শনিবার (২৭ জুন) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাহার দত্তপুর পূর্বপাড়া এলাকার রশিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশী রাসেলের স্ত্রী ঝুমু বাহারকে ফোন করে ডেকে নেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করা হয় এবং অভিযুক্ত নারী নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানিয়েছেন বলে জানা গেছে।
সংবাদ পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ঝুমু নামের এক নারীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

লালমাই থানা পুলিশের একটি সূত্র জানায়, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category