• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Headline
শিক্ষকদের প্রশিক্ষণ ও সম্মানি বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণ, নতুন সামরিক অভিযান শুরুর কথা জানাল যুক্তরাষ্ট্র এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন অতিবৃষ্টির প্রভাবে চট্টগ্রামের জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান স্থগিত ‘জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে সরকার’ : ডা. শফিকুর রহমান এনসিপির সমাবেশে হামলায় সংসদে আখতারের ক্ষোভ, কঠোর ব্যবস্থার আশ্বাস আইনমন্ত্রীর সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. তাহের সভরেইন গ্যারান্টির কারণে বিদ্যুৎ চুক্তি তাৎক্ষণিক বাতিল সম্ভব নয়: জ্বালানিমন্ত্রী বজ্রপাতপ্রবণ এলাকায় মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে সরকার : আসাদুল হাবিব দুলু প্রযুক্তিনির্ভর ও লাভজনক কৃষি গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী

ছয় ম্যাচ গোল হজম না করার বিশ্ব রেকর্ড স্পেনের

খেলাধুলা ডেস্ক / ৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

গতরাতে শেষ ষোলোর ম্যাচে ইনজুরি সময়ে মিকেল মেরিনোর একমাত্র গোলে পর্তুগালকে হারিয়ে ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। এই জয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল তারা। ২০১০ সালের পর এই প্রথম শেষ আটের টিকিট পেল স্পেন। সর্বশেষ ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে উঠে শিরোপা জিতেছিল স্প্যানিশরা।

ইতিহাসের প্রথম দল হিসেবে ফিফা বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল হজম না করে বিশ্ব রেকর্ড গড়লো স্পেন। ২০২২ বিশ্বকাপে ১টি এবং ২০২৬ বিশ্বকাপে ৫ ম্যাচে কোন গোল খায়নি তারা (টাইব্রেকার বাদে)।

এক বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে কোনো গোল হজম না করার ক্ষেত্রে ১৯৯০ সালের ইতালির পাশে নাম লেখাল স্পেন।

২০০৬ সালে রাউন্ড অফ ১৬-এ ফ্রান্সের কাছে হারের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে নির্ধারিত সময়ে কোনো ম্যাচ হারেনি স্পেন। পেনাল্টিতে গড়ানো ম্যাচগুলো আনুষ্ঠানিকভাবে ড্র হিসেবে বিবেচিত হয়।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বর্তমানে টানা ৩৫ ম্যাচ অপরাজিত আছে স্পেন। ২৬ জয়ের সাথে ৯টি ম্যাচ ড্র করেছে তারা। এটি স্পেনের ইতিহাসে দীর্ঘ সময় ধরে অপরাজিত থাকার রেকর্ড।

২০২২ বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বকাপে টানা ৬০৯ মিনিট কোনো গোল হজম করেননি স্পেনের গোলরক্ষক উনাই সিমোন।

২০২৬ বিশ্বকাপে একমাত্র গোলরক্ষক হিসেবে সিমোনের ‘সেভ রেট’ বা গোল ঠেকানোর হার শতভাগ সফল। গোলের উদ্দেশ্যে নেওয়া ৬টি শটের সবকটিই প্রতিহত করেছেন তিনি।

বিশ্বকাপের এক আসরে অন্তত ৫শ মিনিট খেলা গোলরক্ষকদের মধ্যে গত ৬০ বছরের ইতিহাসে গোল হজম না করার পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক ‘সেভ’ করার রেকর্ডের মালিক এখন সিমোন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category